editor

প্রকাশিত: 7:13 PM, May 19, 2021

এডিপিতে সর্বোচ্চ গুরুত্ব পরিবহনসহ ১০টি খাতে

এডিপিতে সর্বোচ্চ গুরুত্ব পরিবহনসহ ১০টি খাতে

অনলাইন ডেস্ক
আগামী অর্থবছরের (২০২১-২২) জন্য দুই লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি ৯ লাখ টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। পরিবহন ও যোগাযোগসহ ১০টি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এডিপি অনুমোদন করা হয়েছে। এর আওতায় এক হাজার ৪২৬টি প্রকল্প এবং স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের নিজস্ব অর্থায়নে ৮৯টি উন্নয়ন প্রকল্পের কাজ চলবে।

করোনাভাইরাসের কারণে অনেক প্রকল্পের কাজ শেষ করা যায়নি। এগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শেষ করতে হবে। তার মধ্যে যেগুলো সরাসরি জনগণের কল্যাণের সঙ্গে সম্পৃক্ত, সেগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী জানান, গবেষণার জন্য আলাদা বরাদ্দ রাখার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় গবেষণা করবে তাদের কারণে, কৃষি তার কৃষিতে করবে। ফান্ড থাকতে হবে। গবেষণা করতে হবে। বৈজ্ঞানিক, গবেষক এগুলো রাখতে হবে।’
এনইসি সভা সূত্রে জানা গেছে, দুই লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি ৯ লাখ টাকার এডিপির মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ৩৭ হাজার ২৯৯ কোটি ৯১ লাখ টাকা এবং বিদেশি উৎস থেকে ৮৮ হাজার ২৪ কোটি ২৩ লাখ টাকার জোগান দেওয়া হবে।

এ ছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের প্রায় ১১ হাজার ৪৬৮ কোটি ৯৫ লাখ টাকার এডিপি অনুমোদন করা হয়েছে। তার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ছয় হাজার ৭১৭ কোটি ৪৮ লাখ টাকা এবং বিদেশি উৎস থেকে চার হাজার ৭৫১ কোটি ৪৭ লাখ টাকার জোগান দেওয়া হবে।

নতুন এডিপির বরাদ্দ মোট ১৫টি খাতে দেওয়া হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব পাওয়া ১০টি খাতের মধ্যে পরিবহন ও যোগাযোগ খাত বরাদ্দ পাচ্ছে প্রায় ৬১ হাজার ৬৩১ কোটি (২৭.৩৫ শতাংশ), বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় ৪৫ হাজার ৮৬৮ কোটি (২০.৩৬ শতাংশ), গৃহায়ণ ও কমিউনিটি সুবিধাবলি খাতে প্রায় ২৩ হাজার ৭৪৭ কোটি (১০.৫৪ শতাংশ), শিক্ষা খাতে প্রায় ২৩ হাজার ১৭৮ কোটি (১০.২৯ শতাংশ), স্বাস্থ্য খাতে প্রায় ১৭ হাজার ৩০৭ কোটি (৭.৬৮ শতাংশ), স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে প্রায় ১৪ হাজার ২৭৪ কোটি (৬.৩৪ শতাংশ), পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানি খাতে প্রায় আট হাজার ৫২৬ কোটি (৩.৭৮ শতাংশ), কৃষি খাতে প্রায় সাত হাজার ৬৬৫ কোটি (৩.৪০ শতাংশ), শিল্প ও অর্থনৈতিক সেবা খাতে প্রায় চার হাজার ৬৩৮ কোটি (২.০৬ শতাংশ) এবং বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি খাতে প্রায় তিন হাজার ৫৮৭ কোটি টাকা।

মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। তারা পাচ্ছে প্রায় ৩৩ হাজার ৮৯৬ কোটি টাকা। তারপর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রায় ২৮ হাজার ৪২ কোটি, বিদ্যুৎ বিভাগ প্রায় ২৫ হাজার ৩৪৯ কোটি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় প্রায় ২০ হাজার ৬৩৪ কোটি, রেলপথ মন্ত্রণালয় প্রায় ১৩ হাজার ৫৫৮ কোটি, স্বাস্থ্যসেবা বিভাগ প্রায় ১৩ হাজার কোটি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রায় ১১ হাজার ৯২০ কোটি, সেতু বিভাগ প্রায় ৯ হাজার ৮১৩ কোটি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রায় আট হাজার ২২ কোটি এবং পানিসম্পদ মন্ত্রণালয় প্রায় ছয় হাজার ৮৭১ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে।

এনইসি সভা সূত্র আরো জানিয়েছে, নতুন প্রকল্পের জন্য চার হাজার ১৪৭ কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। তার মধ্যে সরকার দেবে দুই হাজার ৮৯৩ কোটি টাকা এবং বিদেশ থেকে প্রকল্প ঋণ এক হাজার ২৫৪ কোটি টাকা।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়