editor
প্রকাশিত: 2:49 PM, May 22, 2021
ডেস্ক রিপোর্ট
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে নির্জন হাওর থেকে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে ওই হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জাহাঙ্গীর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম (নদীর উত্তরপাড়) গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
নিহতের বাবা মোহাম্মদ আলী জানান, শুক্রবার এশার নামাজের পর পূর্ব পরিচিতি কয়েকজন জাহাঙ্গীরকে উপজেলার মাহারামের (নদীর উত্তরপাড়) বাড়ি হতে ডেকে নিয়ে যায়। এরপর ওই রাতে জাহাঙ্গীর আর বাড়ি ফেরেনি।
পরদিন শনিবার সকালে উপজেলার শান্তিপুর নদীর উত্তর তীরবর্তী পছাশইল বন্যার টোপ চৌদ্দ প্লট নামক সীমান্তের নির্জন হাওরে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন পথচারীরা।
এরপর পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে লাশটি জাহাঙ্গীরের বলে শনাক্ত করেন।
উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য নোয়াজ আলী ও ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আবু তাহের জানান, পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। নিহত জাহাঙ্গীরের গলাকাটা ও শরীরের কমপক্ষে সাত স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।
তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
তবে ধারণা করা হচ্ছে, কয়েকজন দুর্বৃত্ত সংঘবদ্ধ হয়ে পূর্ব পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে