editor

প্রকাশিত: 7:04 PM, May 25, 2021

ন্যায়-নীতির জন্য আন্দোলন করতে হবে: ডা. জাফরুল্লাহ

ন্যায়-নীতির জন্য আন্দোলন করতে হবে: ডা. জাফরুল্লাহ

অনলাইন ডেস্ক
ন্যায়-নীতি প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে আন্দোলন করতে হবে বলে উল্লেখ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি এবং প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার (২৫ মে) বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে রিকশা ও ভ্যান চালক, ফেরিওয়ালা এবং ফুটপাতের ছোট দোকানদারদের জন্য গণস্বাস্থ্য বীমার উদ্বোধন উপলক্ষে তিনি এ কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, অনেকে এসএসসি বা এইচএসসি পাশ করেও রিকশা চালান। আপনারা ঢাকা শহরের ৫ লাখ রিকশাওয়ালা যদি এক হোন, তাহলে ট্রাফিক পুলিশ এবং সরকারের কাপড়-চোপড় নষ্ট হয়ে যাবে। কে কোথায় দৌঁড়াবে দিশা পাবে না। তাই আপনাদের একতাবদ্ধ হয়ে সংগঠন গড়ে তোলা উচিত। আমি মনে করি সব রিকশা ইঞ্জিনচালিত হওয়া উচিত। প্রত্যেকটা রিকশাচালকই রিকশার মালিক হবে। রিকশা যে চালাবেন রিকশার মালিক সেই হবেন অন্য কেউ নয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বলেন, আপনাদের সঙ্গে আমরা রয়েছি। তবে আপনাদের একটা প্রতিশ্রুতি দিতে হবে যে, আপনারা পান বিড়ি-সিগারেট খাওয়া ছেড়ে দিবেন। কারণ এগুলো খেলে ক্যান্সার এবং হাঁপানি রোগ হয়। একই সঙ্গে মেয়েদেরকেও ঠোঁটের রং লাগানো বন্ধ করতে হবে, এটাও শরীরের জন্য ক্ষতিকর। এটাই আপনাদের কাছে আমার চাওয়া।

গণস্বাস্থ্য বীমা প্রসঙ্গে তিনি বলেন, ২০০ টাকার বিনিময়ে শুধু আপনি নয়, আপনার পুরো পরিবার চিকিৎসা সেবা পাবেন, খুব কম মুল্যে বিভিন্ন ধরনের অপারেশন সুবিধা পাবেন। টাকা জমা দেওয়ার জন্য আপনাদের এখানে আসতে হবে না। বিকাশের মাধ্যমে জমা দিতে পারবেন। আপনাদের একটি বিমার বই দেওয়া হবে, সেটা দেখালেই হবে। এজন্য আপনাদের বিভিন্ন ধরনের ফরম পূরণ করে হয়রানির শিকার হতে হবে না।

তিনি আরও বলেন, আমরা চাই আপনাদের ছেলে মেয়েরা যেন বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করে। আজকে আমাদের যুদ্ধ করেই বেঁচে থাকতে হবে। ন্যায়-নীতির জন্য আমাদের আন্দোলন করতে হবে। এই দেশটা কেবল বড় লোকের দেশ নয়। বাংলাদেশ, আমার আপনার সবার দেশ। তাই এখানে আমাদের সবার সমান অধিকার চাই। কথা বলা ও ভোটের অধিকার চাই। আমাদের ভোট আমরা কাকে দেবো সেই নিশ্চয়তা চাই।

গণস্বাস্থ্য বীমার উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রায় ৭০০ পরিবারের জন্য খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ, গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, ডা. আরমান, ডা. বদরুল আলম প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন