admin

প্রকাশিত: 2:00 PM, June 2, 2021

উত্তরবঙ্গের গর্ব বগুড়ার জামিল মাদরাসা

উত্তরবঙ্গের গর্ব বগুড়ার জামিল মাদরাসা

অনলাইন ডেস্ক

দেশের উত্তরাঞ্চলীয় জেলা বগুড়া সদরে অবস্থিত ‘আল-জামিআতুল ইসলামিয়া কাসিমুল উলুম’ বিংশ শতাব্দীর মধ্যভাগে প্রতিষ্ঠিত একটি ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ এবং গোটা উত্তরবঙ্গের বৃহত্তম ইসলামী জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র। বগুড়ার পুলিশ লাইনস সংলগ্ন পলিটেকনিক ইনস্টিটিউটের উত্তর-পশ্চিম পাশে প্রায় ৪০ বিঘা জমির ওপর ১৯৬০ সালে পটিয়া মাদরাসার তৎকালীন মুহতামিম মুফতি আজিজুল হক (রহ.)-এর পরামর্শে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন জেলার বিত্তশালী আলেম মাওলানা সুহাইল উদ্দিন কাসেমী। তিনি ছিলেন বগুড়ার সে সময়ের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান জামিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী আবদুল গফুরের বড় ছেলে। মূলত বাবার নির্দেশেই তিনি এটি প্রতিষ্ঠা করেন। জামিল গ্রুপের সংশ্লিষ্টতা থেকেই প্রতিষ্ঠানটি সারা দেশে ‘জামিল মাদরাসা’ নামে পরিচিত।

প্রাথমিক স্তর থেকে শুরু হওয়া প্রতিষ্ঠানটি খুব অল্পদিনেই পড়াশোনা ও পারিপার্শ্বিক বিষয়ে অবদান রেখে গোটা উত্তরবঙ্গে আলোড়ন সৃষ্টি করে এবং মাত্র ছয় বছরের মাথায় ১৯৬৭ সালে এখানে কওমি মাদরাসার সর্বোচ্চ শ্রেণি দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) খোলা হয়। বর্তমানে এখানে তাফসির, আরবি সাহিত্য, তাজবিদ ও ইফতা (ইসলামী আইন গবেষণা) বিভাগ রয়েছে।

আল-জামিআতুল ইসলামিয়া কাসিমুল উলুমের বর্তমান অধ্যক্ষ মাওলানা আরশাদ রাহমানি বলেন, সদ্য শেষ হওয়া শিক্ষাবর্ষে মাদরাসায় বিভিন্ন বিভাগে অন্তত তিন হাজার শিক্ষার্থী পড়াশোনা করেছে। তাদের শিক্ষাদানের জন্য নিয়োজিত আছেন ৮৪ জন অভিজ্ঞ শিক্ষক। তানজিমুল মাদারিসিদ দ্বিনিয়া শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত এই মাদরাসায় ভারতের দারুল উলুম দেওবন্দের শিক্ষা কারিকুলাম অনুসারে ইসলামী শিক্ষা প্রদান করা হয়। মাতৃভাষা বাংলা ছাড়াও এখানকার শিক্ষার্থীরা আরবি, উর্দু, ইংরেজি ও ফারসি ভাষা শেখার সুযোগ পায়। তা ছাড়া এখানে আবাসিক ব্যবস্থাপনায় এতিম ও দরিদ্রদের শিক্ষাগ্রহণের বিশেষ সুবিধা আছে। এই মাদরাসা থেকে প্রতিবছরই উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী পড়াশোনা শেষ করে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদরাসা-মসজিদে দ্বিনের খিদমত আঞ্জাম দিচ্ছে। একই সঙ্গে এ এলাকার বহু মাদরাসা প্রতিষ্ঠার পেছনে জামিল মাদরাসার প্রাক্তন ছাত্রদের অশেষ অবদান রয়েছে। সামাজিক সেবামূলক কাজেও মাদরাসা কর্তৃপক্ষ অংশগ্রহণ করে থাকে। তানজিমুল মাদারিসিদ দ্বিনিয়া শিক্ষা বোর্ডের প্রধান কার্যালয় এ মাদরাসাতেই অবস্থিত। বোর্ডটি প্রতিষ্ঠা করেন রাজধানীর বসুন্ধরা আবাসিক প্রকল্পে অবস্থিত ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক ও আল-জামিআতুল ইসলামিয়া কাসিমুল উলুমের সাবেক অধ্যক্ষ মুফতি আব্দুর রহমান (রহ.)। বর্তমানে বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন তাঁর বড় ছেলে আল্লামা আরশাদ রাহমানি। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে প্রায় তিন হাজার মাদরাসা রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল