editor
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১
নিজস্ব প্রতিবেদক
স্টুডেন্ট ইউনিটি (ডিজেস্টার ম্যানেজমেন্ট), সিলেট এর উদ্যোগে মঙ্গলবার ভোর ৬ ঘটিকা থেকে বন্দর বাজার, মহাজনপট্টি, রংমহল টাওয়ার, পেপার পয়েন্ট, পোস্ট অফিসের সামনে ও সিটি কর্পোরেশনের পয়েন্টসহ আশপাশের রাস্তাঘাট, দোকান ও মার্কেটের সামন পরিষ্কার পরিচ্ছন্ন ও স্যানিটেশন করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সংগঠনটির কার্যক্রম পরিদর্শন-সহ নিজেই পরিচ্ছন্ন ও জীবাণুনাশক কাজে অংশ নিয়ে সংগঠনের কর্মীদের উৎসাহ প্রদান করেন এবং মহামারী করোনাকালীন সময়ে সিটি কর্পোরেশনের রাস্তাঘাট পরিচ্ছন্ন ও জীবাণুনাশক করার কাজে নিয়োজিত সংগঠনের আত্ম মানবতার সেবার প্রশংসা করেন।
বন্দর বাজার শাখার একজন ব্যাংক কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের মানব সেবার এই উদ্যোগ জাতীয় দূর্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন সত্যিই প্রশংসনীয়।এই কাজ অব্যাহত থাকলে সারাদেশে সিলেটের এই সংগঠন রোল মডেল হিসেবে পরিচিত হবে।
এসময় আবহাওয়ার এই প্রতিকূল পরিবেশেও সংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংগঠনের আহবায়ক বদরুল আজাদ রানা বলেন, মেয়র মহোদয় চলমান মহামারিতে দেশের স্বার্থে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নকরণ ও স্যানিটাইজ করার লক্ষ্যে আত্ম মানবতার সেবায় কাজ করার বিষয়ে আমাদের সংগঠনকে সম্মতি প্রদানসহ পুলিশ কমিশনার সিলেট মেট্রোপলিটন মহোদয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা এবং পাশাপাশি জেলা প্রশাসক, সিলেট মহোদয়কে আমাদের কার্যক্রমগুলোর বিষয়ে অবগত করে পরিচ্ছন্ন কাজে মেয়র মহোদয় সহ কার্যালয়ের সম্মতি ও সার্বিক সহযোগিতা করার জন্য সংগঠনের পক্ষ থেকে থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞ জ্ঞাপন করছি।
ডিএসএস/২৯/জুন/২০২১/রেদওয়ান
6 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
3 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
3 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
1 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
3 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
7 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল
4 সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে লিফলেট
2 শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করছেন আলহাজ্ব মরহুম হারিছ চৌধুরী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। আলহাজ্ব মরহুম হারিছ চৌধুরী বিএনপির