editor
প্রকাশিত: 1:56 PM, November 4, 2021
নিজস্ব প্রতিবেদক
হামজা চৌধুরীকে নতুন করে বাংলাদেশের ফুটবল অনুসারীদের কাছে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বাংলাদেশি বংশোদ্ভূত যে ফুটবলাররা বিদেশের মাটিতে খেলছেন, তাঁদের মধ্যে সবচেয়ে বড় ও উজ্জ্বলতম তারকা তো এই মিডফিল্ডার। সেই হামজার একটি ছবি বাংলাদেশের ফুটবলভক্তদের মনে আশার দোলা লাগিয়েছেন।
আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ঘুরছে। দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার সঙ্গে দাঁড়িয়ে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী ও তাঁর মা-বাবা। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে ক্লাব লেস্টার সিটিতে খেলেন এই মিডফিল্ডার। হামজার জন্ম ইংল্যান্ডে হলেও বাঙালি পরিবারে জন্ম হওয়ার সুবাদে বাংলার আলো-বাতাস সঙ্গী করে বড় হয়েছেন।
সিলেটের হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে তাঁর শিকড় পোঁতা। তাই বাবা দেওয়ান গোলাম মুর্শেদ চৌধুরী ও মা রাফিয়া চৌধুরীকে নিয়ে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে।
স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৬। এই সম্মেলনে যোগ দিতে সেখানে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কাল। লন্ডনের বেথনাল গ্রিনের এই অনুষ্ঠানে যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশিদের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের আমন্ত্রণ জানানো হয়। আয়োজনটি করা হয়েছিল লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলীর পক্ষ থেকে।
প্রধানমন্ত্রী ও হামজার মধ্যে আলাপ সম্পর্কে হামজার বাবা গোলাম মোর্শেদ চৌধুরী বলেন, ‘হামজাকে মাননীয় প্রধানমন্ত্রী তাঁর ফুটবল প্রেমের কথা বলেছেন। তাঁর নাতিরা ফুটবল খেলতে পছন্দ করেন এবং তাঁর বাবা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল খেলতেন বলে জানিয়েছেন। হামজা লেস্টার সিটির মতো একটা দলে খেলে, এ নিয়েও প্রশংসা করেছেন তিনি।’
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে আপ্লুত গোলাম মোর্শেদ চৌধুরী, ‘আমাদের প্রধানমন্ত্রীকে খুব কাছে থেকে দেখেছি। আমার ছেলের কথা তিনি শুনছেন এবং তাঁর গল্প শোনাচ্ছেন। এটি খুবই ভালো লেগেছে।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন