editor
প্রকাশিত: 4:27 PM, September 25, 2021
অনলাইন ডেস্ক
বহুল আলোচিত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব বাংলাদেশের পাশাপাশি একসঙ্গে বিশ্বের ৩ মহাদেশে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ৩ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে আরও ১১টি দেশে সিনেমাটি দেখা যাবে।
ঢাকার সঙ্গে একই দিনে নিউইয়র্ক, সিডনি এবং অকল্যান্ডের প্রবাসী দর্শক ‘মিশন এক্সট্রিম’ উপভোগ করতে পারবেন বলে নিশ্চিত করেছে সিনেমাটির প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশন।
এ প্রসঙ্গে ‘মিশন এক্সট্রিম’র অন্যতম পরিচালক, প্রযোজক ও লেখক সানী সানোয়ার বলেন, দেশের আগেই বিদেশে বুকিং শুরু হওয়াতে আমরা খুব আনন্দিত। তবে, দেশ-বিদেশে ডিস্ট্রিবিউশনের পাশাপাশি আমরা ‘মিশন এক্সট্রিম’র প্রচারণার কাজ ফের ব্যাপক আয়োজনে শুরু করতে যাচ্ছি। খুব শিগগিরই প্রকাশ করবো সিনেমার ট্রেলার এবং চমকপ্রদ সব কনটেন্ট। সর্বোচ্চ এফোর্ট দিয়ে প্রচারণা কার্যক্রম চালানো হবে যাতে সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে আমাদের ম্যাসেজ পৌঁছাতে পারে।
অচিরেই সিনেমাটির বিশ্বব্যাপী মুক্তির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলেও জানান অপর পরিচালক ফয়সাল আহমেদ।
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ডিস্ট্রিবিউশন কোম্পানি বায়োস্কোপ ফিল্মস-এর কর্ণধার রাজ হামিদ ‘মিশন এক্সট্রিম’ নিয়ে বলেন, হলিউডের বিখ্যাত সব সিনেমাগুলোর মতো নিউইয়র্কেও ‘মিশন এক্সট্রিম’-এর প্রিমিয়ার শো হবে ৩ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে। জ্যামাইকা মাল্টিপ্লেক্সে সিনেমা কমপ্লেক্সে ৩ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মোট ২৭টি শো চূড়ান্ত করা হয়েছে। আমরা এই সিনেমাটি দিয়ে কোভিড পরবর্তী পৃথিবীতে সবাইকে স্বাগত জানাতে চাই। মুক্তির খবর শুনে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরাও খুব আনন্দিত।
বায়োস্কোপ ফিল্মস-এর আরেক কর্ণধার নউশাবা রশিদ জানান, ৩ ডিসেম্বর নিউইয়র্ক ছাড়াও লসএঞ্জেলস, সানফ্রানসিসকো, মিয়ামীর অদূরে ওয়েস্ট পামবিচ-এ সিনেমাটি মুক্তি দেওয়া হবে। পরবর্তী ধাপে মুক্তি পাবে- ডালাস, অস্টিন, হিউস্টন, ভার্জিনিয়ার কয়েকটি সিটি, ডিসি, বোস্টন, নিউজার্সি, এটলান্টা, ফিনিক্স, সিয়াটল, পোর্টল্যান্ড, ডেট্রয়েট, সাক্রোমেন্টো, রিভারসাইড এবং প্রথমবারের মতো নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যালবানি ও অ্যালাব্যামার হান্টসভিল-এ।
এদিকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ভিত্তিক ডিস্ট্রিবিউশন কোম্পানি বঙ্গজ ফিল্মস-এর কর্ণধার তানিম মান্নান বলেন, প্রবাসে বাংলা সিনেমা নির্বাচনে আমাদের প্রচেষ্টার মূলে থাকে প্রবাসী দর্শকরা যেন তাদের মূল্যবান সময় এবং অর্থের বিনিময়ে কোনোভাবেই সিনেমা হলে এসে হতাশ না হন। আমাদের ভীষণ জনপ্রিয় আয়োজনের মধ্যে ‘ঢাকা অ্যাটাক’ অন্যতম এবং আমি বিশ্বাস করি ‘মিশন এক্সট্রিম’ আমাদের দর্শকদের তার থেকেও বেশি বিনোদিত করবে। ’
প্রতিষ্ঠানটি থেকে আরও জানানো হয়, অস্ট্রেলিয়ার সিডনি, ক্যানভেরা, পার্থ, মেলবোর্নসহ আরও বেশ কয়েকটি শহরে সিনেমাটি প্রদর্শিত হবে। সে সঙ্গে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ডও। এজন্য আগামী ১ অক্টোবর থেকে বঙ্গজ ফিল্মস অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অগ্রিম টিকেট বিক্রয় শুরু করতে যাচ্ছে। টিকেট কেনা যাবে www.bongozfilms.com ওয়েবসাইট থেকে।
‘মিশন এক্সট্রিম’র কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমীত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ জাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ।
কুল নিবেদিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)-এর কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পুলিশের এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সানী সানোয়ার। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন