editor
প্রকাশিত: 7:56 PM, November 3, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট চেম্বার অব কমার্সের ২০২১-২৩ আসন্ন নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্যানেল পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর একটি অভিজাত হোটেলের বলরুমে আহবায়ক নির্বাচন ও সম্মিলিত ব্যবসায়ী পরিষদ এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এতে অডির্নারি, অ্যাসোসিয়ে, গ্রুপে ও গোলাপগঞ্জ টাউন এসোসিয়েশনে প্রার্থীদের পরিচিত করিয়ে দেয়া হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট চেম্বার অব কমার্সের প্রাক্তণ সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ, প্রাক্তণ সভাপতি ফারুক আহমদ মিসবাহ, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাহি উদ্দিন আহমদ সেলিম, সহ সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, চেম্বারের সাবেক সিনিয়র সহ সভাপতি মো. নাসিম হোসাইন, সাবেক সহ সভাপতি হাজি দিলওয়ার হোসেন, সাবেক পরিচালক ফটিক চন্দ্র সাহা, মেট্টো চেম্বারের সহ সভাপতি হোরায়রা ইফতার হোসেন, ব্যবসায়ী নেহার রঞ্জন দাস।
অর্ডিনারি শ্রেণীতে প্রার্থী হয়েছেন ১২ জন। তারা হলেন -সিলেট চেম্বারের প্রাক্তন পরিচালক এজাজ আহমেদ চৌধুরী, চেম্বারে সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান পরিচালক মোঃ মামুন কিবরিয়া সুমন, চেম্বারের পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, প্রাক্তন পরিচালক এনামুল কুদ্দুছ চৌধুরী, পরিচালক মুশফিক জায়গীরদার, ফখর উস সালেহীন নাহিয়ান, আব্দুল হাদী পাবেল, মোহাম্মদ আনোয়ার রশিদ, মো. নাফিস জুবায়ের চৌধুরী, মো. খুবেব হোসেইন, ফায়েক আহমদ শিপু ও দেবাশীষ চক্রবর্তী।
এসোসিয়েট শ্রেণীতে সম্ভাব্য ৮ প্রার্থীরা হলেন- বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চন্দন সাহা, এফবিসিআইসির পরিচালক ও চেম্বারের ভাইস প্রেসিডেন্ট তাহমিন আহমেদ, বর্তমান পরিচালক ওহিদুজ্জামান চৌধুরী রাজিব, সাবেক পরিচালক মুজিবুর রহমান মিন্টু, মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, মনোরঞ্জন চক্রবর্তী সবুজ, জয়দেব চক্রবর্তী জয়ন্ত, কাজি মোস্তাফিজুর রহমান।
গ্রুপ শ্রেণী থেকে প্রার্থী হয়েছেন – সিলেট হোটেল এন্ড গেষ্ট হাউজ থেকে চেম্বার এর বর্তমান সভাপতি এটিএম শোয়েব, কয়লা আমদানিকারক গ্রুপের আতিক হোসেন, জালালাবাদ ভেজিটেবল এন্ড ফ্রোজেন ফিশ এক্সপোর্ট গ্রুপ থেকে হিজকিল গুলজার।
গোলাপগঞ্জ টাউন এসোসিয়েশন থেকে আমিনুর রহমান লিপন।
সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরীসহ প্রমূখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন