editor
প্রকাশিত: 2:04 PM, August 19, 2021
নিজস্ব প্রতিবেদক
মহামারি করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘর আবারও ছুঁয়েছে সিলেট। চব্বিশ ঘন্টায় এখানে মারা গেছেন ২২ জন। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৭৮ জন।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য জানিয়েছেন।
তারা জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে করোনাক্রান্ত ২২ জন মারা গেছেন। যা চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ১০ আগস্ট সকাল ৮টার থেকে ১১ আগস্ট সকাল ৮টার মধ্যে ২২ জন মারা গিয়েছিলেন।
নতুন করে মারা যাওয়াদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জনসহ ২০ জনই সিলেট জেলায় মারা গেছেন। মৃতদের মধ্যে সুনামগঞ্জ ও হবিগঞ্জের ১ জন করে রয়েছেন।
এ নিয়ে বিভাগে ৯৫৩ জন মারা গেলেন করোনাক্রান্ত হয়েছে। তন্মধ্যে ওসমানী হাসপাতালে ৮১ জনসহ সিলেট জেলায় মারা গেছেন ৭৭৫ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৬৩ জন, মৌলভীবাজারের ৬৯ জন ও হবিগঞ্জের ৪৬ জন রয়েছেন।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে ৪৭৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ওসমানী হাসপাতালে ৫০ জনসহ ২০০ জন সিলেটের। বাকিদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের ৮৮ জন, মৌলভীবাজারের ১৫৯ জন ও হবিগঞ্জের ৩১ জন।
২০৩৩ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২৩.৫১ ভাগ।
বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫০ হাজার ৫২০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩১ হাজার ২৫৪ জন শনাক্ত হয়েছেন। সুনামগঞ্জের ৫ হাজার ৮৪২ জন, মৌলভীবাজারের ৭ হাজার ৩৪৯ জন ও হবিগঞ্জের ৬ হাজার ৭৫ জন রয়েছেন শনাক্তদের তালিকায়।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে ওঠেছেন ৫৯৭ জন। সবমিলিয়ে সুস্থ হওয়াদের সংখ্যা ৩৯ হাজার ৪২ জন।
তিনি জানান, ৫১৪ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৯/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে