editor
প্রকাশিত: 1:55 PM, September 19, 2021
অনলাইন ডেস্ক
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে এখনো করোনা সংক্রমণের কোনো খবর আসেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, করোনা নির্মূল হওয়ার আগেই স্কুল-কলেজ খুলে দেওয়া হলেও এখনো কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি। বাড়তি সচেতনতার কারণেই স্কুল-কলেজ খোলায় এখনও সংক্রমণের খবর আমরা পাইনি।
এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বাড়তি জোর দেন।
দীপু মনি বলেন, আমরা প্রতিনিয়ত বিভিন্ন স্কুল-কলেজ পরিদর্শন করছি। খবর দিয়ে যাচ্ছি, আবার অনেক প্রতিষ্ঠানে হঠাৎ করে যাচ্ছি।
এখনো অনেক শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সচল করতে পারেনি বলে জানিয়ে তিনি বলেন, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়তো স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সময় পেলেও প্রান্তিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পুরোপুরি শেষ করতে পারেনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, স্থানীয় সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ৷
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৯/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
8 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
2 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
7 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
7 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)