editor

প্রকাশিত: 11:42 PM, November 14, 2021

প্রেসিডেন্ট নির্বাচন করছেন গাদ্দাফিপুত্র সাইফ

প্রেসিডেন্ট নির্বাচন করছেন গাদ্দাফিপুত্র সাইফ

অনলাইন ডেস্ক
লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে, বহুল আলোচিত সাইফ আল ইসলাম গাদ্দাফি প্রেসিডেন্ট নির্বাচন করছেন। আগামী ২৪শে ডিসেম্বর লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে তিনি এরই মধ্যে প্রার্থী হিসেবে নিবন্ধিত হয়েছেন।

নির্বাচন কমিশনের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। কমিশন রোববার একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সেবা’য় হাই ন্যাশনাল ইলেকটোরাল কমিশন অফিসে প্রার্থিতার আবেদন জমা দিয়েছেন সাইফ আল ইসলাম আল গাদ্দাফি। এই নির্বাচনে তাকে একজন প্রথম সারির প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আছেন লিবিয়ার পূর্বাঞ্চলীয় কমান্ডার খলিফা হাফতার, প্রধানমন্ত্রী আবদুল হামিদ দিবা এবং পার্লামেন্টের স্পিকার আগুইলা সালেহ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফ আল গাদ্দাফির যে ছবি ছড়িয়ে পড়েছে তাতে তাকে দেখা যায় সাদা দাড়ি মুখে। চোখে চশমা। গায়ে বাদামী জুব্বা। মাথায় পাগড়ি। রোববার সেবা শহরে নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসে তাকে ডকুমেন্টে স্বাক্ষর করতে দেখা গেছে।

আগামী ২৪শে ডিসেম্বর নির্বাচন নিয়ে লিবিয়ার বিভিন্ন অংশ এবং বিদেশি শক্তিগুলোর সমর্থন থাকলেও শেষ পর্যন্ত নির্বাচন হয় কিনা, তা নিয়ে আছে সংশয়। কারণ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এর নিয়মকানুন এবং শিডিউল নিয়ে দ্বন্দ্বে লিপ্ত। শুক্রবার এ নিয়ে প্যারিসে বড় এক কনফারেন্স হয়ে গেছে। তাতে সবাই একমত হয়েছেন, যে বা যারা ভোটে বিঘ্ন বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে তাদের বিরুদ্ধে অবরোধ দেয়া হবে। লিবিয়ায় দীর্ঘদিন ধরে চলমান সহিংসতার মধ্যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এবং শান্তি স্থাপনে জাতিসংঘ সমর্থিত এই নির্বাচন। মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই লিবিয়া এক ভয়াবহ বিশৃংখল অবস্থায়। বিবদমান গ্রুপগুলোর মধ্যে প্রায়শই সংঘাত লেগেই থাকছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন