editor
প্রকাশিত: 3:33 PM, November 17, 2021
অনলাইন ডেস্ক
টানা তিন ঘণ্টার অভিযানে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৫ জন অবৈধ অভিবাসী আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৫২ জন পুরুষ ও ৪৩ জন নারী রয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে দেশটির জালান দেওয়ান সুলতান সুলাইমান-১ এর পাঁচতলা দোকানঘরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে দেশটির ইমিগ্রেশন পুলিশ। তবে বৈধ কাগজপত্র থাকায় ১৫০ জন অভিবাসীর ৫৫ জনকে ছেড়ে দেওয়া হয়।
কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিরেক্টর স্যামসুল বদরিন মহসিন জানিয়েছেন, আটকরা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিক।
জানা যায়, যাদের আটক করা হয়েছে, তাদের বেশিরভাগেরই বৈধ কাগজপত্র নেই। আটকরা অধিকাংশই নির্মাণশ্রমিক, কেউ কেউ ব্যবসায়ী।
আশপাশের বাসিন্দারা অভিযোগ করেছেন, এসব অভিবাসীরা স্বাস্থ্যবিধি মানেন না। তাদের বসবাসের স্থান ঘনবসতিপূর্ণ। এ এলাকায় আবাসন ও কর্মচারী সুবিধা আইন (আইন ৪৪৬) মানা হয়নি। আইন না মানায় আটক শ্রমিকদের নিয়োগকারীদেরকে জরিমানা করা হবে।
আটক ব্যক্তিদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। দেশটির ইমিগ্রেশন আইন ১৯৫৯৬৩ এর ধারা ৬ (১) (সি) এবং ১৫ (১) (সি) এর অধীনে আটকদের বিষয়ে আরও তদন্ত হবে বলে জানা যায়।
7 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার
8 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়
6 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনে কেমডেন যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাজ্য যুবদলের সভাপতি
1 হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ
2 জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। 5 সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি
8 সভাপতি এনাম, সেক্রেটারি মাহবুব, কোষাধ্যক্ষ হুমায়ুন দীর্ঘ বিশ বছর পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের দুটি প্যানেলের বিরোধ নিরসন শেষে ঐক্যমতের ভিত্তীতে
2 দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতাউর
8 চলতি মাসের (সেপ্টেম্বর) শুরুতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে সাত দিনের মধ্যে হাসপাতালের যাবতীয় সমস্যা সমাধানের