editor

প্রকাশিত: 11:37 PM, November 23, 2021

নির্বাচন কমিশন গঠনে কোনো সংলাপে যাবে না বিএনপি

নির্বাচন কমিশন গঠনে কোনো সংলাপে যাবে না বিএনপি

অনলাইন ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের অবস্থান খুব স্পষ্ট। আমরা এই সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে যাব না। আনলেস (যদি না) নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান না হয়।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব একথা বলেন।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময করেন মির্জা ফখরুল। এরপর তিনি রাজনৈতিক বিটের কয়েকজন সিনিয়র সাংবাদিককে নিয়ে মঞ্চে বসেন এবং শুভেচ্ছা জানান। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিভিন্ন বিষয়ে মতামত শোনেন।

সেক্ষেত্রে আগামী ফেব্রুয়ারিতে বতর্মান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে নতুন কমিশন গঠনে রাষ্ট্রপতি সংলাপ আহ্বান করলে তাতে বিএনপি যাবে কিনা- এমন প্রশ্নে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমরা এমন সংলাপে যাব না। এই সরকারের অধীনে আমরা নির্বাচনেও যাব না।

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য না পাঠালে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করার ইঙ্গিত দিয়েছেন- এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, তাদের সংসদ থেকে পদত্যাগের বিষয়টি দলীয় সিদ্ধান্ত। তারা তো বিএনপির সংসদ সদস্য। দল যদি মনে করে, তাহলে তারা পদত্যাগ করবে।

গণপরিবহণে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে চলমান আন্দোলনের প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, হাফ ভাড়ার দাবি তো যৌক্তিক। আমরা যখন ছাত্র ছিলাম তখন এয়ারে (উড়োজাহাজ) ১১৫ টাকা ভাড়ায় ঢাকা থেকে করাচি গিয়েছি। বাসেও হাফ ভাড়া দিয়েছি।

রাজনৈতিক কমর্সূচিতে বাধার প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, আজকেও জোনায়েদ সাকির প্রোগ্রামে বাধা দিয়েছে পুলিশ। কিছুদিন আগে মওলানা ভাসানীর সমাধিতে নুরদের ওপর হামলা হয়েছে। আমরা কোথাও ভালো প্রোগ্রাম করতে পারি না, আমাদের অনুমতি দেওয়া হয়নি।

একই সময়ে দলের নেতাদের সংবাদ সম্মেলন প্রসঙ্গে জানতে চাইলে ফখরুল বলেন, আমরা গণতান্ত্রিক দল। প্রোগ্রামের ব্যাপারে আমরা আরও গণতান্ত্রিক হয়ে যাই।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব বলেন, এ পর্যন্ত ৬৬৯টি ঘটনায় ৯২ জন নিহত হয়েছেন। ছয় সহস্রাধিকের ওপর আহত হয়েছে। নিহতরা কোনো বিচার পাচ্ছে না, সেভাবে মামলাও হচ্ছে না।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার, যুবদল নেতা ইউনুস আলী উপস্থিত ছিলেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী