editor
প্রকাশিত: 11:48 PM, November 23, 2021
নিজস্ব প্রতিবেদক
এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথেই ছাত্রীকে প্রকাশ্যে অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার বেলা পৌনে ১২টায় সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবকের নাম মাহমুদুল হাসান নাঈম। সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের জাকির হোসেন ওরফে ক্বারী মিয়ার ছেলে।
তাহিরপুর থানর ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, নাঈমকে থানার বাদাঘাট পুলিশ ফাঁড়িতে আটক রাখা হয়েছে। তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মঙ্গলবারের অপহরণ চেষ্টা ঘটনায় প্রত্যক্ষদর্শী একাধিক এসএসসি পরীক্ষার্থী ও বাদাঘাট সরকারি কলেজের শিক্ষার্থীরা জানান, ওই ছাত্রী বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় হতে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। মঙ্গলবার পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফেরার পথে নাঈম জোরপূর্বক ওই ছাত্রীকে অটোরিকশায় তুলে নিয়ে অপহরণ চেষ্টা চালায়। তাদের চিৎকারে অন্য শিক্ষার্থীরা ভিকটিমকে উদ্ধার ও নাঈমকে আটক করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যদের হাতে তুলে দেন।
অপহরণ চেষ্টার একটি ভিডিও ফুটেজ পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে এ নিয়ে চরম উত্তেজনা দেখা দেয়। অপহরণ চেষ্টাকারীর এবং তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সব শ্রেণি-পেশার মানুষ।
বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু যুগান্তরকে বলেন, আমি শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে অপহরণ চেষ্টাকারী ও তার সহযোগীদের উপযুক্ত শাস্তির দাবি জানাই।
অভিযুক্ত নাঈমের পিতা জাকির হোসেন এ ঘটনায় সব শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে ক্ষমা চেয়ে ছেলের অপকর্মের শাস্তির দাবি জানিয়েছেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির জানান, ঘটনাটি আমি জেনেছি। ভিকটিমের পরিবারকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক