editor

প্রকাশিত: 3:58 PM, November 24, 2021

প্রেমের টানে বাংলাদেশি তরুণী ভারতে

প্রেমের টানে বাংলাদেশি তরুণী ভারতে

অনলাইন ডেস্ক
বাংলাদেশি এক তরুণীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারতের এক যুবকের বন্ধুত্ব হয়। পরে সেটি গড়ায় প্রেমে।

প্রেমের একপর্যায়ে বাংলাদেশি তরুণী অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের উত্তরপ্রদেশের মৌ অঞ্চলে চলে যান। এরপর সেই যুবক ও তরুণী বিয়ে করেন। থাকতে শুরু করেন একসঙ্গে।

ভারতে থাকার জন্য তরুণীকে জাল পরিচয় পত্রও তৈরি করে দেন ওই যুবক। দু’জন ঠিকমতো বসবাস করতে থাকলেও বিষয়টি পুলিশের কানে পৌঁছে যায়। আর এতেই বাধে বিপত্তি।

পুলিশ গত রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় ওই তরুণীর সঙ্গে তার প্রেমিককেও গ্রেফতার করে।

জানা যায়, বাংলাদেশের টাঙ্গাইলের বাসিন্দা ফারজানা খাতুন (২৬) জর্ডানে কাজ করতেন। ফেসবুকের মাধ্যমে উত্তরপ্রদেশের মৌ কোপাগঞ্জের বাসিন্দা গুলশান রাজভারের সঙ্গে তার বন্ধুত্ব হয়। দু’জনের বন্ধুত্ব প্রেমে রূপান্তরিত হয় এবং তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন।

গত বছরের অক্টোবরে মেয়েটি বাংলাদেশ থেকে নৌকায় করে পশ্চিমবঙ্গে যান। সেখান থেকে বাসে কলকাতায় যান তিনি। প্রেমিক গুলশান আগে থেকেই তার জন্য কলকাতায় অপেক্ষা করছিলেন।

ফারজানাকে সঙ্গে নিয়ে মৌয়ে নিজের বাড়িতে আসেন ওই যুবক। তরুণীকে স্ত্রী বলে পরিচয় করিয়ে সোনা রাজভারের নামে একটি জাল আধার কার্ড তৈরি করেন। এরপর জাল পদ্ধতিতে বিয়ের হলফনামাও পেয়ে যান তারা। ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় (এসবিআই) অ্যাকাউন্ট খোলেন তারা। বিদেশে কোথাও চাকরির জন্য বাংলাদেশি ওই তরুণীর ভুয়া পাসপোর্টও তৈরি করা হয়।

প্রায় এক বছর পর উভয়ের বিরুদ্ধে উত্তরপ্রদেশের পুলিশের কাছে অভিযোগ পৌঁছায়। বিষয়টি জানতে পেরে পুলিশের গোয়েন্দা বিভাগকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। বিষয়টি সামনে এলে পুলিশও হতবাক হয়ে যায়। এরপর রোববার সন্ধ্যায় দু’জনকে আটক করেছে পুলিশ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী