editor

প্রকাশিত: 2:07 PM, December 1, 2021

সিলেট এইচএসসিতে সাড়ে ৭ হাজার পরীক্ষার্থী কমেছে

সিলেট এইচএসসিতে সাড়ে ৭ হাজার পরীক্ষার্থী কমেছে

নিজস্ব প্রতিবেদক
করোনাকালীন এই প্রথম এইচএসসি পরীক্ষায় বসতে যাচ্ছে শিক্ষার্থীরা। আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে এই পরীক্ষা। এবার সিলেট শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ৬৭ হাজার ৭৯২ জন। গেল বছরের চেয়ে যা ৭ হাজার ৫৩১ জন কম। শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা এমন তথ্য জানিয়েছেন।

শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, সিলেট শিক্ষা বোর্ডে এবার ২৯৯টি প্রতিষ্ঠানের ৬৭ হাজার ৭৯২ জন পরীক্ষার্থী রয়েছেন। তন্মধ্যে ছাত্র ৩০ হাজার ৮২২ জন ও ছাত্রী ৩৬ হাজার ৯৭০ জন। মোট ৮৫টি কেন্দ্রে তারা পরীক্ষায় বসবেন।

করোনার কারণে গেল বছর পরীক্ষা গ্রহণ না করে সকল পরীক্ষার্থীকে অটোপাশ দেওয়া হয়েছিল। সে বছর সিলেট বোর্ডে পরীক্ষার্থী ছিল ৭৫ হাজার ৩২৩ জন। এ হিসেবে গেল বছরের চেয়ে এবার পরীক্ষার্থী প্রায় সাড়ে ৭ হাজার জন কমেছে।

এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ১৩ হাজার ৮৮ জন, মানবিক বিভাগ থেকে ৪৫ হাজার ৩০১ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৯ হাজার ৪০৩ জন পরীক্ষার্থী রয়েছেন।

সিলেট বোর্ডের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৯ হাজার ১৭৩ জন পরীক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ১৩ হাজার ৭৯৬ জন ছাত্র ও ১৫ হাজার ৩৭৭ জন ছাত্রী। জেলার ১৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের এসব পরীক্ষার্থী ৩২টি কেন্দ্রে পরীক্ষা দেবেন।

সুনামগঞ্জ জেলার ৫৮টি প্রতিষ্ঠানের ১২ হাজার ৯০৬ জন পরীক্ষার্থী ২১টি কেন্দ্রে পরীক্ষায় বসবেন। পরীক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৭৭৪ জন ছাত্র ও ৭ হাজার ১৩২ জন ছাত্রী।

মৌলভীবাজার জেলায় এবার ১৩ হাজার ২৭৯ জন পরীক্ষার্থী রয়েছেন। তাদের মধ্যে ছাত্রসংখ্যা ৫ হাজার ৬৩৭ জন, ছাত্রীসংখ্যা ৭ হাজার ৬৪২ জন। এসব শিক্ষার্থী ৪৯টি প্রতিষ্ঠানের; ১৪টি কেন্দ্রে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

এদিকে, হবিগঞ্জ জেলায় ৫ হাজার ৬১৫ জন ও ৬ হাজার ৮১৯ জন ছাত্রী মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৪৩৪ জন। ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের এসব পরীক্ষার্থীর জন্য ১৮টি কেন্দ্র প্রস্তুত রয়েছে।

বোর্ডের দায়িত্বশীলরা জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকতাদের সমন্বয়ে ৫টি ভিজিল্যান্স টিম এবং ১৯ জন জ্যেষ্ঠ শিক্ষকের নেতৃত্বে ১৯টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। পরীক্ষা চলাকালে এসব টিম পরিদর্শনে যাবে। এর বাইরে প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহীগণ, শিক্ষা কর্মকর্তাবৃন্দ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন।

জানতে চাইলে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ্র পাল সিলেটভিউকে বলেন, ‘পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ করা হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই মাস্ক পরিধান করে কেন্দ্রে আসতে হবে।’

করোনাকালে এইচএসসি পরীক্ষা যথাযথভাবে সম্পন্ন করতে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে