editor
প্রকাশিত: 5:03 PM, March 9, 2021
অনলাইন ডেস্ক
পশ্চিমবঙ্গের কলকাতায় কালীপূজার অনুষ্ঠানে যোগ দেওয়ায় বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকির ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট।আদালত বলেছেন, একজন বিশ্বমানের ক্রিকেটার কালীপূজায় নাকি মসজিদে যাবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এজন্য তো তাকে কেউ হত্যার হুমকি দিতে পারে না।সাকিবকে হত্যার হুমকির ঘটনায় হওয়া মামলার আসামির জামিন আবেদনের শুনানিকালে মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মোহাম্মদ বশির উল্লাহ।প্রসঙ্গত গত বছরের নভেম্বরে কলকাতায় কালীপূজার একটি অনুষ্ঠানে সাকিবের অংশগ্রহণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগেরমাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। এ ঘটনায় ফেসবুকে লাইভে এসে রামদা উঁচিয়ে সাকিবকে হত্যার হুমকি দেন ও গালিগালাজ করেন মহসিন তালুকদার নামের সিলেটের এক যুবক।তার ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাকিব এক ভিডিওবার্তায় ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থনা করেন। এ ঘটনায় সিলেটের জালালাবাদ থানায় মহসিন তালুকদারকে আসামি করে মামলা হয়। পরে দক্ষিণ সুনামগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৯
।S/H(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন