editor
প্রকাশিত: 5:19 PM, October 2, 2021

ভ্যাকসিন আবিস্কারের পর এবার করোনাভাইরাস প্রতিরোধী ট্যাবলেট
অনলাইন ডেস্ক
ভ্যাকসিন আবিস্কারের পর এবার করোনাভাইরাস প্রতিরোধী ট্যাবলেট আবিস্কারের তথ্য জানা গেছে।
সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মের্ক অ্যান্ড রিজব্যাক সংস্থার আবিস্কৃত এই ট্যাবলেট করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু ঝুঁকি কমাবে। পাশাপাশি হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতে নিরাপদে চিকিৎসা নেওয়ার পথ সুগম করবে।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ সংস্থা এ ট্যাবলেটটির ব্যবহারের অনুমোদন এখনও দেয়নি। অনুমোদন পেলে এটিই হবে করোনার প্রথম ট্যাবলেট।
মের্ক অ্যান্ড রিজব্যাকের ওই ট্যাবলেটটির নাম ‘মলনুপিরাভির’।
মের্ক অ্যান্ড রিজব্যাক জানিয়েছে, শরীরে করোনাভাইরাস শনাক্তের সঙ্গে সঙ্গেই এ ট্যাবলেট খাওয়া শুরু করে দেওয়া যেতে পারে।
জানা গেছে, মার্কিন সংস্থা মের্ক ‘মলনুপিরাভির’ নামের এক অ্যান্টিভাইটাল ওষুধ নিয়ে কাজ করেছে। ‘রিজব্যাক বায়োথার্পিউটিক্স’ নামের এক সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ওই ওষুধ তৈরি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল চলছে।
এশিয়ার দেশ জাপানেও সেই ট্রায়াল চালানো হচ্ছে।
কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট ডেভিস বলেন, “কোভিডের চিকিৎসা নিয়ে সব আলোচনাই এ ওষুধ বদলে দেবে।”
মলনুপিরাভির তৈরি করা হয়েছে এমনভাবে যা ভাইরাসের জেনেটিক কোডে পরিবর্তন আনবে।
জরুরি ব্যবহারের অনুমোদন পেলে মলনুপিরাভির হবে কোভিড চিকিৎসার প্রথম অনুমোদিত মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল ওষুধ।
প্রতিদ্বন্দ্বী কোম্পানি রোশ ও ফাইজারও কোভিডের মুখে খাওয়ার ওষুধ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত তারা কেবল অ্যান্টিবডি ককটেল তৈরি করতে পেরেছে, যা নিতে হয় শিরায় ইনজেকশনের মাধ্যমে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০২/অক্টোবর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে