editor
প্রকাশিত: 8:39 PM, September 19, 2021
অনলাইন ডেস্ক
দীর্ঘদিনের বিরতির পর শুটিং সেটে ফিরেছেন সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি। একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শুটিং শুরু করেছেন তিনি। এতোদিন পর শুটিংয়ে ফিরে কেমন লাগছে? ববি বলেন, অনেক তো সময় নিয়েছি। আর কত অপেক্ষা করবো। কাজ শুরু করে দিলাম। কাজে ফিরে মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছি। ভীষণ ভালো লাগছে। আব্বা মারা যাওয়ার পর আমি একাকিত্বে ভুগছিলাম।
বাবা জীবনের সব ছিল। একাকিত্ব দূর করার একটা ব্যাপার ছিল। সবমিলিয়ে তাই ভ্যাকসিন নিয়ে কাজ শুরু করে দিলাম। বিউটি সোপের বিজ্ঞাপনের শুটিং শেষ করলাম। খুব সুন্দর একটা কাজ হয়েছে। এরপরের কাজ কী? এ নায়িকা বলেন, দেশের বাইরে একটা অনুষ্ঠান আছে। সেটার পরপরই রশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরপঙ্খী’ নামের একটি ওয়েব ফিল্মের শুটিং শুরু করবো ইনশাআল্লাহ। এই ওয়েব সিরিজে আপনার চরিত্র কেমন?বিপরীতে কে কাজ করছেন? ববি বলেন, আসলে এই মূহুর্তে বাকি তথ্য আমি জানাতে পারছি না। পরিচালকের কাছ থেকে শুনলেই ভালো হবে।
সামনের পরিকল্পনা কী? কীভাবে এগোতে চান? ববি বলেন, আসলে করোনার কারণে অনেক পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে। আমি বিশ্বাস করি সিনেমা মানে সিনেমা হল। এই মূহুর্তে ওটিটি জনপ্রিয়। কারণ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসবে। এটা ইতিবাচকভাবে নিচ্ছি। কিন্তু প্রপার সিনেমা কিন্তু সিনেমা হলের জন্যই। হলে গিয়ে সিনেমা দেখার যে মজা সেটা তো আর বাসার ড্রয়িং রুমে বসে পাওয়া যায় না। তাই হল টার্গেট করে নির্মিত সিনেমায় প্রথম প্রাধান্য থাকবে। পাশাপাশি বেছে বেছে মানসম্মত কিছু ওটিটির কাজ করবো। ‘খোঁজ- দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন ববি। বাংলাদেশের প্রথম সুপারহিরো ‘বিজলি’ সিনেমার প্রযোজক ও নায়িকা তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নোলক’, ‘হিরো দ্য সুপারস্টার’ ও ‘দেহরক্ষী’।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৯/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন