editor

প্রকাশিত: 8:49 PM, September 19, 2021

মানব জীবনে ধর্ম চর্চার গুরুত্ব অপরীসীম – অধ্যাপক ড. জিনবোধি মহাথেরো

মানব জীবনে ধর্ম চর্চার গুরুত্ব অপরীসীম – অধ্যাপক ড. জিনবোধি মহাথেরো

7

নিজস্ব প্রতিবেদক
বৌদ্ধদের ধর্মীয় অনুষ্ঠান ” মধু পূর্ণিমার তাৎপর্য “শীর্ষক আলোচনা করেন ১৯ সেপ্টেম্বর ২০২১  (রবিবার) বাংলাদেশ সময় দূপুর ২.৩০ ঘটিকা ও ফ্রান্সের সময় সকাল ১০.৩০ ঘটিকায় বৌদ্ধদের ধর্মীয় উৎসব পবিত্র মধু পূর্ণীমা উপলক্ষ্য বুদ্ধ শাসনের প্রচার, প্রসার ও শ্রীবৃদ্ধির লক্ষ্যে ইন্টারন্যাশনাল বুডিডস্ট কাউন্সিল অব ফ্রান্স- এর উদ্যোগে আয়োজিত একক “সদ্ধর্ম দেশনা “পর্ব-৩/২০২১ ভার্ছুয়াল ও ফেইসবুক লাইভে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক , প্রতিথযশা গবেষক ও লেখক,ড: জিনবোধি মহাথের মহোদয় ।

তিনি ” মধু পূর্ণিমার তাৎপর্য” শীর্ষক আলোচনায় বলেন, আমরা জানি বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর মোট পঁয়তাল্লিশ বর্ষ বর্ষাবাসব্রত পালন করেন প্রাচীন ভারতবর্ষের নানা বিহার, অরণ্য, পর্বত, গুহা, আরাম প্রভৃতি নানা স্থানে। তন্মধ্যে একবার বর্ষাবাস যাপন করেন পারলেয়্য নামক বনে। সেই পারলেয়্য বনে ছিল নানা পশুপাখি ও জীবজন্তুর আবাস। বুদ্ধের অপরিসীম মৈত্রী প্রভাবে বনের সেসব পশুপাখি ও জীবজন্তুরা তাদের স্বভাবজাত হিংস্রতা পরিহার করে মহামানব বুদ্ধকে অহিংসা, দান, সেবা ও শ্রদ্ধার আদর্শ প্রদর্শন করেছিল। এমনকি অরণ্যের বন্য হস্তীসহ সেখানকার নানা ধরনের পশুপাখি ও জীবজন্তু বুদ্ধকে নানাভাবে তিন মাস সেবাযত্ন করেছিল। ভাদ্র মাসের এই পূর্ণিমার সঙ্গে বুদ্ধজীবনের বানরের মধুদানের এক বিরল ঘটনা জড়িয়ে আছে।

সে দিনের বানরের এই মধুদান একটি নিছক ঘটনা মনে হলেও এর থেকে আমরা একটি পশুর ত্যাগ, সেবা ও দানচিত্তের এক মহৎ শিক্ষা পেয়ে থাকি। বনের একটি বানর হয়ে বুদ্ধকে দান দিয়ে যেখানে তার মহৎ উদার ও ত্যাগের পরাকাষ্ঠা প্রদর্শন করেছে, সেখানে আমরা সর্বশ্রেষ্ঠ জীব মানুষ হয়েও বিপন্ন মানুষের প্রতি সেই উদারতা, ত্যাগ, দান, সেবা দেখাতে পারছি না। পারছি না মানুষের প্রতি ভালোবাসা, মৈত্রী, করুণা, দয়া প্রভৃতি মানবীয় গুণাবলির আদর্শ ও আচরণ দেখাতেও। আজ মানুষের প্রতি মানুষের সেবা, দান, ভালোবাসা ও সহানুভূতি তেমন নেই বললেই চলে। মানুষের আর্তনাদ ও অভাব-অনটন দেখেও মানুষ তার সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় না। মানুষ মানুষের প্রতি শ্রদ্ধা-সম্মান প্রদর্শন করছে না। মানুষ মানুষের জীবন সংহার করছে দেখেশুনে। মানুষ যেন তার মানবিক গুণাবলি থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে। এটাই কী মানুষের ধর্ম? মানুষের প্রেমভরা হৃদয় যেন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। এ রকম হওয়ার তো কথা ছিল না। যেখানে বনের একটি বানর বুদ্ধকে মধু দান করে তৃপ্তি পেয়েছে, আনন্দে উদ্বেলিত হয়েছে; এমনকি বনের বন্য হস্তিও যেখানে বুদ্ধকে তিন মাস সেবা করে অপার আনন্দ অনুভব করেছে, সেখানে আমরা জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েও মানুষের প্রতি সেই দান, ত্যাগ, ভালোবাসা দেখাতে পারছি না। এর চেয়ে লজ্জার বিষয় আর কী হতে পারে?

গোটা বিশ্বসহ আমাদের দেশের সর্বস্তরে আমরা আজ এই করুণ ব্যাধিতে আক্রান্ত। অন্যদিকে আবার চলছে দান ও সেবার বিনিময়ে কত বিপন্ন ব্যবসা আর কত জঘন্য অপরাধ ও নির্মমতা। মানুষের স্বভাব হয়ে গেছে বনের হিংস্র পশুপাখি ও জীবজন্তুর চেয়েও অনেক খারাপ। আমরা আগে তাদের দেখলে অবজ্ঞা করতাম, অবহেলা করতাম। এখন তারা আমাদের দেখে অবজ্ঞা করে, অবহেলা করে। এমনকি আগে আমরা বনের পশুপাখি-জীবজন্তুদের দেখলে ভর্ৎসনা করতাম, গাল-মন্দ করতাম। কিন্তু এখন তারা আমাদের দেখে ব্যঙ্গ করে, ভর্ৎসনা করে। কারণ বর্তমান বিশ্বে এখন আমরা সব ধরনের মনুষ্যত্ব ধর্ম ও মানবতার গুণ হারিয়ে ফেলেছি। আমরা হয়ে গেছি পূর্বের আদিম অসভ্য বর্বরের চেয়েও খারাপ। নানা সন্ত্রাস, অপরাধ এমনকি গুম ও হত্যা করতে একটুও কুণ্ঠাবোধ করছে না। এটাই কি মানবতা? এটাই কী সভ্যতা? এসব দেখে আমি নিজেকে ধিক্কার দিই।

আজ বিবেকের কাছে প্রশ্ন জাগে আমরা কি দান দিয়ে, মানুষকে সেবা দিয়ে এবং অপার ত্যাগে আমাদের চিত্তকে কি প্রীতিতে প্রসারিত করতে পারি না? আমরা কি পারি না অসহায়, নিঃস্ব, হতদরিদ্র এবং বিপন্ন মানুষের প্রতি মৈত্রী, করুণা ও ভালোবাসায় আমাদের হৃদয়কে প্রসারিত করতে? আজ বাংলাদেশসহ বিশ্ব পরিস্থিতি দেখে এমন প্রশ্নগুলোই আমাদের বারবার ভাবিয়ে তুলছে।

আজ শুভ মধু পূর্ণিমা আমাদের সেই মহৎ শিক্ষাই দিচ্ছে- আমরা যেন আমাদের মানবীয় গুণাবলিতে পুনরুজ্জীবিত হই, সিক্ত হই এবং দানে, ত্যাগে ও পরপোকারে বিশ্ব মানবতায় এগিয়ে যাই। অতএব, বৌদ্ধদের এসব পূজা-পার্বণ ও ইতিহাস-ঐতিহ্য থেকে আমরা মানুষের জন্য, বিশ্ব মানবতার জন্য নানা ধরনের দান, সেবা ও ত্যাগের মহৎ শিক্ষা গ্রহণ করতে পারি, যেখানে আমাদের সব ধরনের সংকীর্ণতা এবং হিংসা, দ্বেষ, লোভ ও চিত্তের হিংস তা দূরীভূত হয় এবং মৈত্রী, দয়া, দান, সেবা, উদারতা প্রভৃতি মানবিক গুণাবলিতে আমাদের চিত্ত যেন করুণাসিক্ত হয়। এগুলো ধর্মের সর্বজনীন শিক্ষা। এ জন্যই বুদ্ধের শিক্ষা হল জীবনের সব ক্ষেত্রে অকৃত্রিম উদার চিত্ত হওয়া, বিবেক-বুদ্ধিকে জাগিয়ে তোলা এবং দান-ত্যাগ-সেবায় নিজকে পরিপূর্ণ করা। কারণ অজ্ঞানতা, মূর্খতা মানুষের কখনও কল্যাণ বয়ে আনতে পারে না। মন্দ ও অকুশলকর্মে মানুষ কখনও মহৎ হতে পারে না। এমনকি এসব অপকর্মে দেশ ও সমাজ কখনও উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগোতে পারে না। পারে না বিশ্ব মানবতাকে উপকৃত করতে। অন্ধকার দিয়ে যেমন আলোকে আহ্বান করা যায় না, তেমনি অকুশল এবং মন্দকর্ম দিয়ে কখনও সৎ, শুভ ও মঙ্গলকে আলিঙ্গন করা যায় না। এটাই হচ্ছে বৌদ্ধ যুক্তিবিজ্ঞানের মূল কথা।

8

অতএব, আজ মধু পূর্ণিমা দিনে চলুন আমরা আজ মহামতি বুদ্ধের এই শিক্ষা থেকে জীবন প্রতিষ্ঠার সব গুণ ও আদর্শ গ্রহণ করি। দান, সেবা ও ত্যাগে জীবনকে মহিমান্বিত করি। বিদ্যা ও জ্ঞানে আমাদের জীবনকে ধন্য ও সার্থক করি। বৌদ্ধ মধু পূর্ণিমা সফল হোক। সব্বে সত্তা সুখিতা ভবন্তু- জগতের সকল জীব সুখী হোক। ভবতু সব্ব মঙ্গলং- সকলের মঙ্গল লাভ হোক। বাংলাদেশ সমৃদ্ধময় হোক। বিশ্বে শান্তি বিরাজ করুক। নিব্বানং পরমং সুখং- নির্বাণ পরম সুখ, নির্বাণ পরম শান্তি।

সন্মানীত অতিথি ছিলেন বাংলাদেশ বুলেটিন, স্বাধীন নিউজ সিলেট প্রতিনিধি, দৈনিক ইনফো বাংলা, সিলেট’র বিভাগীয় প্রধান বাবু উৎফল বডুয়া ।

1

পরিকল্পনায়: বাবু সনজিৎ বডুয়া , অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সুপারিনটেন্ডেন্ট, সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক বুডিডস্ট কাউন্সিল অব ফ্রান্স।

সঞ্চালনা ও পরিচালনায়: সীবলী বড়ুয়া , সভাপতি ইন্টারন্যাশনাল বুডিডস্ট কাউন্সিল অব ফ্রান্স ।
আগামিকাল ২০ সেপ্টেম্বর (সোমবার) বৌদ্ধদের ধর্মীয় অনুষ্ঠান শুভ মধু পূর্ণিমা উদযাপিত হবে।

2

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

3

ডিএসএস/১৯/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

3 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

5 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

8 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

5 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

6 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

3 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

1
4