editor
প্রকাশিত: 5:06 PM, November 18, 2021
অনলাইন ডেস্ক
আফগানিস্তানের প্রচলিত শিক্ষা ব্যবস্থা বদলে ইসলামী ক্যারিকুলাম চালুর ঘোষণা দিয়েছে তালেবান। তালেবানের অন্তর্বর্তী সরকারের শিক্ষামন্ত্রী নুরুল্লাহ্ মুনিরের বরাত দিয়ে বৃহস্পতিবার আফগানিস্তানের স্থানীয় খামা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ সময় মেয়েদের শিক্ষার ব্যাপারে তিনি বলেন, ইসলামী আমিরাত মেয়েদের শিক্ষার বিরোধী নয়। শিক্ষার সুযোগ মেয়েদের ইসলামী ও আইনগত অধিকার বলেও জানান তিনি।
তবে ইসলামী ক্যারিকুলাম কেমন হবে সে সম্পর্কে বিস্তারিত ব্যাখা দেননি তিনি। এ ব্যাপারে তিনি বলেন, ইসলাম এবং আফগান ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে মেয়েদের নিরাপদ পরিবেশ দেওয়ার জন্য ইসলামিক স্কলাররা কাজ করে যাচ্ছেন।
শিক্ষকদের বকেয়া বেতনের ব্যাপারে তিনি বলেন, তালেবান এই বিষয়ে ইউনিসেফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এর আগে ইউনিসেফ ঘোষণা করেছিল তারা সরাসরি আফগান শিক্ষকদের অর্থায়ন করবে এবং তাদের বেতন মিটিয়ে দেবে। তবে তালেবান সরকার এই ঘোষণার পরিপ্রেক্ষিতে জানিয়েছিল সব ধরনের আর্থিক সহায়তা তাদের তত্ত্ববধায়নেই বণ্টন করা হবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন