editor
প্রকাশিত: 9:59 PM, October 25, 2021

কমলগঞ্জে সনাতনী ধর্মালম্বীদের মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবজারের কমলগঞ্জে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত উপজেলা চৌমুহনা ময়না চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিরঞ্জন দেবের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জিডিসন প্রধান সুচিয়াং।
সভায় বক্তব্য রাখেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়, সংগঠনের সদস্য সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক নির্মল সিংহ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আইন বিষয়ক সম্পাদক এড. নরেন্দ্র ভট্টাচার্য, উপজেলা জাগো হিন্দু পরিষদের আহবায়ক বিশ্বজিৎ রায়, রহিমপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কালিপদ দেব, হরেকৃষ্ণ নামহট্ট সংঘ ভানুগাছের সভাপতি জ্যোতিময় দেব, সাংবাদিক সাব্বির এলাহী, শাহীন আহমেদ, মনিপুরী যুবকল্যান সমিতির সভাপতি প্রদীপ কুমার সিংহ, চা শ্রমিক নেতা সীতারাম বীন, মহিলা চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদয়াপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি অর্জুন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সজীব দেবরায়, উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী মুন্না রায় প্রমূখ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বিভিন্ন ইউনিয়ন কমিটি, তরুণ সনাতনী সংঘ, হিন্দু মহাজোট ও অঙ্গ সংগঠন, জাগো হিন্দু পরিষদ, বাংলাদেশ মনিপুরি যুবকল্যান সমিতি, রহিমপুর পূজা উদয়াপন পরিষদ, হিন্দু ছাত্র পরিষদ, পাত্রখোলা রাধাকৃষ্ণ বিহারী মন্দির, রামপুর সার্বজনীন দূর্গাবাড়ি সহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।
এ সময় বক্তারা কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিমা ও মন্দির ভাঙচুর, ধর্ষণ, লুটপাট এবং অগ্নিসংযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। কুমিল্লার ঘটনার মূলহোতা ইকবালের ফাসির দাবি জানানো হয়। এছাড়া সংখ্যালঘু সুরক্ষা আইন পাশ ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবি জানান বক্তারা।
মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা পরিষদে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধানমন্ত্রী বরাবরে চার দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।
7 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
3 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
6 স্টাফ রিপোর্টার: 7 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
8 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
1 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 2 শুক্রবার (২১