editor
প্রকাশিত: 11:24 PM, November 6, 2021

রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে মস্তাক আহমদ পলাশ সদস্য নির্বাচিত
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্যবস্থাপনা পরিষদ নির্বাচনে (২০২১-২৩) ম্যানেজিং বোর্ডের সদস্য পদে বিপুল ভোটে ১নং সদস্য নির্বাচিত হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ।
শনিবার রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন ঢাকায় রেড ক্রিসেন্ট ভবনে অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফলে ১৩০ ভোটের মধ্যে সর্বোচ্চ ৯১ ভোট পেয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং কমিটির প্রথম সদস্য নির্বাচিত হন মস্তাক আহমদ পলাশ। তার এ বিজয়ে কানাইঘাটের সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মস্তাক আহমদ পলাশকে অভিনন্দন জানিয়ে রাজনৈতিক, সামাজিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ তার অনুসারি নেতাকর্মীরা পোস্ট দিয়েছেন।
মস্তাক আহমদ পলাশ কানাইঘাট সাঁতবাক ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত একজন সফল ইউপি চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকে দায়িত্ব পালনের পাশাপাশি রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্যের দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার সম্পাদকের দায়িত্বে রয়েছেন। একজন যুব ও ক্রীড়া সংগঠক হিসাবে তার ব্যাপক পরিচিতি রয়েছে।
এদিকে, মস্তাক আহমদ পলাশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ম্যানেজিং কমিটির সদস্য হিসাবে নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও রেড ক্রিসেন্টের সদস্য এম এ হান্নান, প্রেসক্লাবের বর্তমান সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে