editor
প্রকাশিত: 2:23 PM, September 27, 2021
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে সাবেক স্ত্রীর বাড়ির পাশের ফসিল জমিতে স্বামীর লাশ পাওয়া গেছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামের সাবেক স্ত্রী শামসুন বেগমের বাড়ির ফসিল জমি থেকে সাবেক স্বামীর লাশ উদ্ধার করে কমলগঞ্জ থানা পুলিশ।
নিহত ব্যাক্তির নাম ফরজান খান (৬৫) তিনি শামসুন বেগমের সাবেক স্বামী। নিহত ফরজান খান কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলী গ্রামের মৃত রাসিদ খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ফরজান খানের বর্তমান ঠিকানা হলো কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের সনগাঁও গ্রামে। সোমবার সকালে ফসিল জমিতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত ফরজান খানকে ছয় সাত বছর আগেও একবার ফসিল জমিতে অচেতন অবস্থায় পাওয়া যায়। প্রায় ৩০ বছর আগে স্বামী ফরজান খান ছোট তিনটি বাচ্চা সহ স্ত্রীকে শশুর বাড়ি টিলাগড়ে পাঠিয়ে দেন। মাঝে মধ্যে সন্তানদেরকে দেখতে আসতেন। এছাড়াও কয়েকটি ডাকাতির সাথে সম্প্রিক্ত ছিলেন বলে জানা যায়।
নিহতের সাবেক স্ত্রী শামসুন বেগম ও বড় ছেলে সোহেল খান বলেন তিনি কিভাবে মারা গেলেন আমরা কিছুই জানি না। তিনি আমাদের বাড়িতেও আসেননি। সকালে ঘুম থেকে উঠে মানুষের চিৎকার শুনে দেখতে পাই তাঁর লাশ।
নিহতের ছোট বোন ইয়ারুন বেগম বলেন, আমার ভাইকে তাঁর ছেলেরা মেরেছে আমি এর বিচার চাই।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৭/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে