editor

প্রকাশিত: 3:55 PM, November 14, 2021

‘এস-৪০০ সংকটের একমাত্র সমাধান এরদোগানকে সরানো’

‘এস-৪০০ সংকটের একমাত্র সমাধান এরদোগানকে সরানো’

অনলাইন ডেস্ক
রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ নিয়ে যে সংকট দেখা দিয়েছে, সেটি সমাধানের পথ দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তিনি বলেন, রাশিয়া থেকে তুরস্কের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কেনা নিয়ে দুই দেশের মধ্যে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে এরদোগানকে সরিয়ে দেওয়া। আগামী নির্বাচনে এরদোগানকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দিতে পারলেই এই সংকটের সমাধান সম্ভব বলে মনে করেন বোল্টন। খবর ডেইলি সাবাহর।

দ্য হিলে প্রকাশিত এক নিবন্ধে এ কথা বলেন মার্কিন এই নিরাপত্তাবিদ।ওই নিবন্ধে তিনি আরও বলেন, রাশিয়া থেকে এস-৪০০ কেনায় ভারতের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি বিবেচনা করছে।

পাকিস্তান ও চীন থেকে নিজেদের সুরক্ষায় ভারত রাশিয়া থেকে মহাকাশ প্রতিরক্ষাব্যবস্থা কিনতে ২০১৮ সালে সাড়ে ৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি সই করে।

ভারতের রুশ প্রতিরক্ষাব্যবস্থা হস্তান্তর দেশটির (ভারত) সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়। কারণ ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে আইন পাস হয়, রাশিয়ার সঙ্গে যে দেশ প্রতিরক্ষা ও গোয়েন্দা বিনিময় করবে, তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

তুরস্ক রাশিয়া থেকে এস-৪০০ কেনায় গত বছর দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। একই কারণে এখনও পর্যন্ত ভারতের ওপর নিষেধাজ্ঞা না দেওয়ায় যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতির সমালোচনা হচ্ছে।

বোল্টন মনে করেন, ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপ না করায় তুরস্কসহ রাশিয়ার অস্ত্র ক্রেতারা নিজ দেশেরও ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি তোলতে পারছে। এতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

এই সংকট থেকে বেরিয়ে আসার পথও দেখিয়েছেন সাবেক মার্কিন এই কর্মকর্তা। ‘তুরস্কও মার্কিন নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে পারে। তবে শর্ত হচ্ছে আগামী নির্বাচনে এরদোগানকে পরাজিত করতে হবে। ‘

বোল্টন বরাবরই তুরস্কবিরোধী অবস্থানে। যুক্তরাষ্ট্রের সাবেক কর্মকর্তাদের মধ্যে যারা ‘তুরস্কে গণতান্ত্রিক প্রকল্প’ ধারণা নিয়ে এসেছেন, তাদের মধ্যে বোল্টন অন্যতম। এই প্রকল্পে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ভাই জেব বুশ এবং ইতালির সাবেক পররাষ্ট্রমন্ত্রী গিওলিও তারজি আগাতাও রয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন