editor

প্রকাশিত: 3:54 PM, November 24, 2021

বাংলাদেশ বিশ্বে শান্তির মডেল: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ বিশ্বে শান্তির মডেল: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
বাংলাদেশ বিশ্বে একটি শান্তির মডেল বলে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বঙ্গবন্ধুর পথ ধরে এমন পররাষ্ট্রনীতি করেছেন যে, সবসময় শান্তির অগ্রদূত হিসেবে তিনি বিবেচিত। পৃথিবীতে সংঘাত, যুদ্ধবিগ্রহ কামাতে শেখ হাসিনা প্রস্তাব দিয়েছেন এবং পৃথিবীর সব দেশ এটা গ্রহণ করছে।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ইএটিএল ইনোভেশন হাব লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী স্বদেশেও চট্টগ্রামের পার্বত্য অঞ্চল ও প্রতিবেশী দেশ ভারত, মিয়ানমার সবার সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সবগুলো সমস্যার সমাধান করেছেন। একটি গুলিও করা হয়নি আমাদের বর্ডারে। প্রধানমন্ত্রীর নীতি হচ্ছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে যতদূর পারি অগ্রাধিকারের ভিত্তিতে তাদের সাহায্য-সহযোগিতা আমরা করে যাচ্ছি।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সজীব ওয়াজেদ জয় আমাদের ছেলে-মেয়েদের কীভাবে উদ্যোক্তা বানানো যায়, সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কালিয়াকৈরে ইএটিএল ইনোভেশন হাব লিমিটেড সুন্দর প্রতিষ্ঠান তৈরি করছে। সেখানে কীভাবে মানুষকে সুযোগ-সুবিধা দেবে এবং উদ্যোক্তা তৈরি করবে সেটা নিয়ে কাজ করছে।

তিনি বলেন, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এসেছেন। আমরা তাদের বেশ কিছু প্রস্তাব দিয়েছি, এতে তারা রাজি হয়েছেন। তাদের দেশে আমাদের কিছু ডাক্তার-নার্স চাচ্ছেন। ইতোমধ্যেই আমরা ৮০ জন নার্স দিয়েছি, তারা আরও চাচ্ছেন। মালদ্বীপ আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা আমাদের সাপোর্ট দেয় এবং আমরাও তাদের সাপোর্ট দেই। বিভিন্ন নির্বাচনে মালদ্বীপ আমাদের সবসময় সাপোর্ট দেয়। রোহিঙ্গা ইস্যুতে তারা সবসময় আমাদের সঙ্গে এক ও অভিন্ন। প্রধানমন্ত্রী মালদ্বীপে যাবেন, সে বিষয়ে শলাপরামর্শ হচ্ছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইএটিএল ইনোভেশন হাব লিমিটেডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব মো. আবদুল করিম।

এতে বক্তব্য রাখেন—বঙ্গবন্ধু হাইটেক সিটির ব্যবস্থাপনা পরিচালক ড. বিকারণ কুমার ঘোষ, ইএটিএল ইনোভেশন হাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান, ইএটিএলের সিনিয়র জেনারেল ম্যানেজার শরিফ শিবলী সাদিক, বিশ্বব্যাংকের সিনিয়র ফিনান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট এ কে এম আব্দুল্লাহ।

পরে পরাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ইএটিএল ইনোভেশন হাব লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির কর্মকর্তা, দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী