editor

প্রকাশিত: 4:37 PM, November 25, 2021

এবার তারেক রহমানের ঘনিষ্টজনের বাবা পেলেন সিলেটের নৌকার টিকেট!

এবার তারেক রহমানের ঘনিষ্টজনের বাবা পেলেন সিলেটের নৌকার টিকেট!

নিজস্ব প্রতিবেদক
লন্ডনে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান তরেক রহমানের সঙ্গে ছেলের ঘনিষ্টতা। ছেলের বাবা সিলেটের একটি ইউনিয়নে পেলেন নৌকার টিকেট। যদিও দলের কাউন্সিলে মনোনীত হয়েছিলেন অন্যজন। এ নিয়ে সিলেটজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নে দলের কাউন্সিলে মাত্র এক ভোট পাওয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রকিবকে নৌকার প্রার্থী চূড়ান্ত করেছে দলের হাইকমান্ড। অথচ তার ছেলে লাহিন আলম যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এবং লন্ডনে অবস্থানরত তারেক রহমানের খুবই ঘনিষ্টজন। সেদেশে সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলায়ও লাহিনের সক্রিয় ভূমিকা ছিলো বলে জানা গেছে। বুধবারীবাজারে দলের তৃণমূলের মতামতকে উপেক্ষা করে তারেক রহমানের ঘনিষ্টজনের বাবার হাতে নৌকা তুলে দেওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। পাশাপাশি উপজেলাজুড়ে বইছে আলোচনা-সমালোচনার ঝড়।

জানা গেছে, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর গোলাপগঞ্জের ১১টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তৃণমূলের ভোটের ভিত্তিতে ৫নং বুধবারীবাজারে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ রাপুকে মনোনীত করা হয়। কিন্তু কাউন্সিলে মাত্র ১ ভোট পাওয়া আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আব্দুর রকিবকে নৌকার প্রার্থী চূড়ান্ত করে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড।

বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী- লাহিন আলম লন্ডনে তারেক রহমানের ঘনিষ্টজন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারেক রহমানের সঙ্গে এবং দলীয় সভা-সমাবেশের একাধিক ছবি পোস্ট দেন। যেগুলো ইতোমধ্যে ভাইরাল করা হয়েছে। এমন ছেলের বাবা ও তৃণমূলের ভোটে সবার পেছনে থাকা প্রার্থীর হাতে নৌকা তুলে দেওয়া নিয়ে নিয়ে ক্ষোভ সংবরণ করতে পারছেন না নেতাকর্মীরা। বিষয়টি বিবেচনায় নিয়ে প্রার্থী বদল করার অনুরোধ জানিয়েছেন তারা।

প্রার্থীতার বিষয়ে কথা হয় নৌকার টিকেট পাওয়া আব্দুর রকিবের সঙ্গে। তিনি বলেন, আমার ছেলে বিদেশে থাকে। ছোটবেলা থেকে সে সেখানে বড় হয়েছে এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছে। দেশে থাকলে হয়তো সেটা হতে দিতাম না। কিন্তু আমার বাবা ছিলেন আওয়ামী লীগের ত্যাগী কর্মী। বোধশক্তি হওয়ার পর থেকে আমিও মুজিব আদর্শ লালন করে আওয়ামী লীগে করে আসছি। দলের জন্য আমার অনেক ত্যাগ-তিতিক্ষা রয়েছে। তাই দলের হাইকমান্ড আমাকে বিবেচনায় নিয়ে নৌকার প্রার্থী নির্বাচিত করেছে।

এ বিষয়ে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, তৃণমূলের ভোটে যিনি মনোনীত হন তিনিসহ বাকি প্রার্থীদেরও নাম কেন্দ্রে পাঠানো হয়। প্রত্যেকের নামের ডানপাশে দলে এবং রাজনীতির মাঠে তাদের অবস্থান স্পষ্ট করে উল্লেখ করে দেই আমরা। কেন্দ্রে যাওয়ার পর প্রার্থী বদল করার ক্ষমতা রাখে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। সেখানের চূড়ান্ত করা প্রার্থীদের পক্ষেই আমরা মাঠে নামি। এর বাইরে আর কিছু বলার নেই।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন