editor
প্রকাশিত: 2:19 PM, December 1, 2021
নিজস্ব প্রতিবেদক
পৃথকভাবে সিলেট সফরে আসছেন বর্তমান আওয়ামী লীগ সরকারের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী। আগামীকাল বৃহস্পতিবার তাঁরা বিমানযোগে সিলেটে এসে পৌঁছাবেন। এ দুই মন্ত্রী হলেন- পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
সিলেট জেলা প্রশাসনের প্রটোকল নাজির অরুন ভৌমিক সুদ্বীপ প্রেরিত মন্ত্রীদ্বয়ের সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
সফরসূচি অনুসারে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। তবে সিলেট জেলায় তাঁর কোনো কর্মসূচি নেই। তিনি বিমানবন্দর থেকে সড়কপথে যাবেন সুনামগঞ্জের ছাতকে। দুপুর ১২টায় ছাতক পৌরসভা পরিদর্শন এবং পৌর পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করবেন মন্ত্রী। দুপুর সাড়ে ১২টার দিকে ছাতক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারের উদ্বোধন ও বঙ্গবন্ধুর ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
বেলা ২টার দিকে ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এম এ মান্নান। পরে ছাতক উপজেলা ও পৌর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত গণসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সন্ধ্যায় তিনি গোবিন্ধগঞ্জে যাবেন। সেখানে সোনালী অতীত ক্লাব কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে মুজিব১০০ শীর্ষক পার্কের উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী। রাতে তিনি শান্তিগঞ্জে নিজ বাড়িতে অবস্থান করবেন। শুক্রবার মন্ত্রী সড়কপথে কুমিল্লায় যাবেন।
এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার সোয়া ২টার দিকে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। বিকাল সাড়ে তিনটায় তিনি ক্যাপ ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সন্ধ্যা ৬টায় সিলেট স্টেশন ক্লাব আয়োজিত চা চক্রে যোগ দেবেন মন্ত্রী।
কয়েক ঘন্টার এই সফর শেষে রাত সাড়ে ৮টার দিকে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন তিনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন