editor
প্রকাশিত: 3:44 PM, December 5, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২২৫ বোতল অফিসার চয়েস (বিদেশী মদ) উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মাদক আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। এরআগে শনিবার (৪ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে গোয়াইনঘাট থানাধীন পীরেরবাজারে এ অভিযান চালায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, রুস্তুমপুর ইউনিয়নের লামা ইস্তি গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে জসিম উদ্দিন (৩৫), ফরহাদ আলী (২৪) ও সিলেটের জালালাবাদ থানার ফতেহপুর লামাকাজী গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে জসিম উদ্দিন (২৫), আখালিয়া নেহারীপাড়া এলাকার জামাল মিয়ার ছেলে আব্দুল্লাহ (২৩)।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। তিনি জানান, গোয়াইনঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২২৫ বোতল অফিসার চয়েস মদসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুলিশ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়