editor
প্রকাশিত: 6:34 PM, March 7, 2022

স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসে ৭ মার্চ পালন
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিবসটি উদযাপন করেছে স্কলার্সহোম শাহী ঈদগাহ। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও এর তাৎপর্য শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে কথা ও কবিতায় দিবসটি পালন করে। এসময় বঙ্গবন্ধুর বক্তব্যটির প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়।
সোমবার (৭ মার্চ) সকালে সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ স্কলার্সহোমের হলরুমে এক আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কলার্সহোম শাহী ঈদগাহের অধ্যক্ষ লে. কর্নেল (অব) মুনির আহমেদ কাদেরী। তিনি বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাঙালি জাতির মুক্তিযুদ্ধের জন্য অনুপ্রেরণার প্রথম হাতিয়ার। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। এ জাতির জাতিসত্ত্বা রক্ষা, আর্থসামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অস্তিত্ব রক্ষার্থে এ দেশের আপামর জনসাধারণ ১৯৭১ সালের অগ্নিঝরা মার্চে মহান মুক্তিযুদ্ধ শুরু করে। ত্রিশ লাখ শহীদের রক্ত, দুই লক্ষ নারীর আত্মত্যাগের বিনিময়ে এসেছে আমাদের স্বাধীনতা।
তিনি আরও বলেন, আর ঐতিহাসিক ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণই ছিল বাঙালি জাতির মুক্তিযুদ্ধের মূলমন্ত্র। সেদিন বঙ্গবন্ধুর আহবানে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করার সুবাদে আজ আমরা বাঙালি জাতি হিসেবে গর্বিত।
অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদান করেন উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী।
একাদশ শ্রেণির শিক্ষার্থী মাহদিয়া জয়নালের পরিচালনায় অনুষ্ঠানে বিষয়ভিত্তিক বক্তব্য করেন শিক্ষার্থীরা। কথা ও কবিতায় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর কাছে আমাদের ঋণ, আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধু শিরোনামে বক্তব্য প্রদান করেন যথাক্রমে একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহানা শারমিন, প্রিয়ম চৌধুরী, পূর্বা দেব। কবিতা পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মাওদুনা রহমান আরিফা।
দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক সবাই উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে