editor
প্রকাশিত: 2:38 PM, October 13, 2021
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা (কড়ালি টিলা) গ্রামে একটি ডিম কেনাকে কেন্দ্র করে দোকান মালিক জহুরা খাতুন (৬৫) নামীয় এক মহিলাকে পিটিয়ে আহত করে। এসময় দোকানে ভাংচুর ও নগদ টাকা লুঠ করার অভিযোগ উঠেছে। এ ঘঠনায় ভুক্তভোগীর মেয়ে তাসলিমা আক্তার বাদী হয়ে একই এলাকার মফিজ আলীর পুত্র বাসু মিয়া (৩০), মোহাম্মদ আলী, আবু তালেব এর কন্যা বাবলী আক্তার পান্না (২১), ফাহিমা আক্তার তাহমিনা (২৪), জলিল গামীর পুত্র আনু মিয়া (৩৫), রেহানা আক্তার ও আলিমুন্নেসা (২৫), গংদের আসামী করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়-
গত ৫ অক্টোবর সন্ধা সাড়ে ৭টার দিকে বাসু মিয়া ডিম বাকিতে নিতে চাইলে দোকান মালিক জহুরা খাতুন আগের পাওনা টাকা না দিলে বাকি দিতে পারবেন না বলে জানান। এতে তিনি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এসব ঘঠনার প্রতিবাদ করলে বাসু মিয়া হাক ডাক দিয়ে সংবদ্ধ হয়ে দোকানের ভিতর প্রবেশ করে তার চুলে ধরিয়া কিল, ঘুষি মারতে থাকেন। তাদের হাতে থাকা জিআই পাইপ দিয়ে আঘাত করলে জহুরা খাতুনের বাম হাতে আঘাত প্রাপ্ত হলে মারাত্মক ভাঙ্গা রকম জখম হয়। এবং তার মাথা লক্ষ করে জিআই পাইপ দিয়ে আঘাত করলে জহুরা খাতুনের মাথায় না পড়ে প্রতিপক্ষের বাবলী আক্তার পান্নার মাথায় আঘাত প্রাপ্ত হন। এসময় দোকান ভাংচুর, নগদ টাকা, স্বর্নের চেইন,মোবাইল সেট ও দোকানের মুল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্বার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
অপরদিকে, আহত ক্রেতা বাবলী আক্তার পান্না বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, ডিম কেনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে এ ঘঠনা ঘটেছে। তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ডিএসএস/১৩/অক্টোবর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে