editor
প্রকাশিত: 4:29 PM, September 26, 2021
অনলাইন ডেস্ক
বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমার শুটিং আবারও শুরু হচ্ছে বলে জানা গেছে। অক্টোবরের মাঝামাঝি সময় থেকে তুরস্কের বিভিন্ন লোকেশনে এ সিনেমার দ্বিতীয় লটের শুটিং হবে।
এ লক্ষ্যে শুটিং লোকেশন দেখতে ২২ সেপ্টেম্বর তুরস্কে গেছেন অনন্ত ও বর্ষা। সেখান থেকে মোবাইল ফোনে অনন্ত জানিয়েছেন, ‘এ সিনেমার কাজ আমরা টানা শেষ করতে চেয়েছিলাম। প্রথমে পরিকল্পনা করেছি বাংলাদেশের সিলেট থেকে শুরু করব। এ জন্য লোকেশনও দেখেছিলাম। কিন্তু কিছু জটিলতার কারণে সেটি করতে পারিনি। এরপর ভারতে শুটিং শুরু করি। সেখানেও করোনার প্রকোপ বাড়তে থাকায় শুটিং বন্ধ করতে হয়েছে। তবে ভারতে নির্ধারিত অংশের শুটিং শেষ করেছি। এরপর তুরস্কে শুটিং করার পরিকল্পনা ছিল। সেটিও করোনার কারণে শুরু করতে দেরি হয়। এবার লোকেশন দেখতে এসেছি। অনেক লোকেশন দেখেছিও। ইচ্ছা আছে দেশটিতে শীত নামার আগেই শুটিং শেষ করব।
আগামী মাসের মাঝামাঝি থেকে শুটিং করার পরিকল্পনা আছে। দেখা যাক কী হয়।’ তুরস্কের পর বাংলাদেশের অংশের শুটিং করবেন বলে জানিয়েছেন অনন্ত। এ সিনেমায় নেত্রী অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়িকা বর্ষা। তিনি বলেন, ‘তুরস্কে বাচ্চাদেরও নিয়ে এসেছি। ২৩ সেপ্টেম্বর ছিল আমাদের দশম বিবাহবার্ষিকী। শুটিং লোকেশন দেখার পাশাপাশি সেটিও উইশ করেছি আমরা। বাচ্চাদের নিয়ে অনেক জায়গায় ঘুরছি। চলতি সপ্তাহেই দেশে ফিরব।’
সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব। সঙ্গে রয়েছেন অনন্ত জলিল। একই সিনেমায় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত, কবির দুহান সিং ও তরুণ অরোরাও অভিনয় করছেন। পাশাপাশি রয়েছেন তুরস্কের জনপ্রিয় বেশ কয়েকজন অভিনয়শিল্পী। উল্লেখ্য, এর আগে চলতি বছরের ফেব্র“য়ারিতে ভারতের হায়দ্রাবাদে রামুজি ফিল্ম সিটিতে ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমার প্রথম লটের শুটিং করেছেন অনন্ত বর্ষা। এ তারকা দম্পতি অভিনীত ‘দিন : দ্য ডে’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এ সিনেমাটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুস্তফা অতাশ জমজম।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন