editor

প্রকাশিত: 6:40 PM, March 10, 2021

বাংলাদেশে গভীর রাতে ভোট দেয় পুলিশ

বাংলাদেশে গভীর রাতে ভোট দেয় পুলিশ

অনলাইন ডেস্ক

গণতন্ত্র, ভোটাধিকারের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু নতুন প্রজন্ম এখনো ভোটের অধিকার ও গণতন্ত্র খুঁজে বেড়াই।বাংলাদেশে গভীর রাতে ভোট দেয় পুলিশ। ভোটাধিকার হরণের জন্য নির্বাচন কমিশনের বিচার হবে।বুধবার দুপুরে রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের সামনে সমাবেশে বিএনপি নেতারা এসব কথা বলেন।নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের নামে সাজানো মামলা ও সাজা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গুম-খুনের জন্য আওয়ামী লীগের বিচার হবে। ভোটাধিকার হরণের জন্য নির্বাচন কমিশনের বিচার হবে। বিনা বিচারে কেউই ছাড় পাবে না। যুদ্ধ হবে, সংগ্রাম হবে, গণতন্ত্র ফিরে আসবে। সময় কারও জন্য বসে থাকে না। আমাদের অধিকার আমাদেরকেই আদায় করতে হবে।স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, চোরের দশ দিন গৃহস্থের এক দিন। সব কিছুর সীমাবদ্ধতা আছে। ভোট চুরি ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সারা বিশ্ব সোচ্চার হচ্ছে। সহযোগিতাকারীদের তালিকা হচ্ছে। আমেরিকার ১০ জন সিনেটর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত দিয়েছেন। বাংলাদেশসহ বিশ্বের যে দেশে ভোট চুরি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে- তা তদন্ত করছে। প্রত্যেকটি জিনিসের একটি এক্সপায়ার ডেট আছে।স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আজকে মার্চ মাস। ১৪ দিন পরে দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। তার ঘোষণা দিয়েছেন শহীদ জিয়াউর রহমান। কেন মুক্তিযুদ্ধ হয়েছিল? গণতন্ত্র, ভোটাধিকারের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। বাংলাদেশে গভীর রাতে ভোট দেয় পুলিশ।যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এই সরকার পুলিশকে দুইভাগে ভাগ করেছে। পুলিশের একভাগ বলছে মেজর (অব.) সিনহাকে ওসি প্রদীপ হত্যা করেছে, আরেক অংশ বলছে- না। পুলিশের একভাগ হাজী সেলিম পুত্রের বিরুদ্ধে অভিযোগপত্র করেছে, আরেক অংশ বলছে- না। বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আজও লজ্জিত। কারণ আমরা নতুন প্রজন্ম এখনো ভোটের অধিকার ও গণতন্ত্র খুঁজে বেড়াই।ডা. শাহাদাত হোসেন বলেন, কোনো অর্বাচীন কী বলল সেটা ধরার বিষয় নয়। জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেন। রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। তিনি বলেন, এই সরকার ভোট চোর। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। নিরপেক্ষ সরকারের চলমান আন্দোলনে শরিক হওয়ার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচন প্রসঙ্গে মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, এ রকম বেহায়া নির্বাচন কমিশন দিয়ে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।নজরুল ইসলাম মঞ্জু বলেন, সরকার প্রথমে আমাদের ছয় মেয়র প্রার্থীর নির্বাচিত এই ব্যতিক্রম ধর্মী কর্মসূচি বুঝতে পারেনি। যখন বুঝতে পেরেছে তখনই বাধা দেওয়া শুরু করেছে। আমাদের ফাইনাল রাউন্ডে যেতে হবে। আমরা শেখ হাসিনাকে পাল্টাতে পারলে সব পাল্টে যাবে।মজিবুর রহমান সরোয়ার বলেন, আজ গণতন্ত্র নেই।  গণতন্ত্র না থাকলে দেশ থাকবে না। দেশে উগ্রপন্থীদের উত্থান ঘটবে। এসব এই আওয়ামী লীগ সরকারের মাথায় নেই

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন