editor
প্রকাশিত: 2:57 PM, August 19, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীর প্রাণের সংগঠন মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত মূমুর্ষ রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম চালু করেছে। এ উপলক্ষে গতকাল বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যায় নগরীর শাহজালাল উপশহরস্থ নলেজ হারবার স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মৌলভীবাজার সমিতি সিলেটের সভাপতি প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান সভাপতিত্বে ও সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠিত ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন কোষাধ্যক্ষ মো. মফিক আলী। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বদরুল আহমদ চৌধুরী এডভোকেট।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা সাবেক এসপি কাওছার আহমদ হায়দরী, ডা. মামুন পারভেজ, সহ-সভাপতি অধ্যাপক ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, মো. হুমায়ুন কবির, নলেজ হারবার স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ কবি নাজমুল আনসারী, সেবা প্রতিষ্ঠান হায়াত টিমের সেক্রেটারী আরিফ মাহমুদ চৌধুরী।
ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, প্রচার সম্পাদক শহিদুর রহমান স্বপন, সমাজ কল্যাণ সম্পাদক আবুল কাসেম, কার্যনির্বাহী কমিটির সদস্য রাহাত তরফদার, অঞ্জন কুমার দাস প্রমুখ।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান মহামারী করোনা ভাইরাসের এই সময়ে শ্বাসকষ্ট জনিত মূমুর্ষ রোগীদের সহযোগিতায় মৌলভীবাজার সমিতি সিলেটের এই উদ্যোগের সাথে সকলের সহযোগিতা কামনা করেন বলেন আমরা সিলেটবাসীর কল্যাণে অতীতে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে ছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের এই দূর্যোগময় মূহুর্তে আবারও সংগঠনের উদ্যোগে পরিচালিত এই ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম আমরা ভুক্তভোগী মানুষের ঘরে ঘরে পৌছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। সংগঠন কর্তৃক পরিচালিত ফ্রি অক্সিজেন সেবা পেতে শ্বাসকষ্ট জনিত মূমুর্ষ রোগীদের পক্ষে আমাদের হটলাইন (০১৭১৮-৪০০৪২২, ০১৯৭১-৩১১৫৭৪) ২৪ ঘন্টা যোগাযোগ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৯/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে