editor
প্রকাশিত: 4:22 PM, August 27, 2024
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ৬৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমম্বয়কারি তারেক মিয়া বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ১২০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ জুলাই এবং ৩ ও ৪ আগস্ট জুড়ী শহরে কর্মসূচি পালনকালে তিনদিনই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে ৩ আগস্ট একটি শান্তিপূর্ণ মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বাধা দেয়। একপর্যায়ের হামলা চালিয়ে সবাইকে ছত্রভঙ্গ করে শিক্ষার্থীদের মারধর করে এবং এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
নির্দেশ দাতা ও হামলায় জড়িত এজাহারে নাম থাকা উল্লেখযোগ্য আসামিরা হলেন- জুড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ মাসুক মিয়া, জুড়ী উপজেলা পরিষদের সদ্য অপসারিত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, ভাইস চেয়ারম্যান জুয়েল আহমদ ওরফে জুয়েল রানা, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান আনফর আলী, সাগরনাল ইউপি চেয়ারম্যান আব্দুন নুর,

মৌলভীবাজার জেলা পরিষদের সদ্য অপসারিত সদস্য বদরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সাংস্কৃতিক সম্পাদক ও ইত্তেফাকের জুড়ী প্রতিনিধি কামরুল হাসান নোমান, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও সমকালের জুড়ী প্রতিনিধি বেলাল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাহাব উদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ, উপজেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান সুমন প্রমুখ।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ছবিযুক্ত : আসামীদের ছবি।
বার্তা প্রেরক :
মোঃ সামছুল ইসলাম
জুড়ী-মৌলভীবাজার
মোবা: ০১৭৭৬০৮৮৪২৩
তাং :২৬/৮/২০২৪
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে