editor
প্রকাশিত: 3:30 PM, September 16, 2021
অনলাইন ডেস্ক
বন্দিদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারের প্রহরী ছিলেন স্টিভ উড। তার দায়িত্ব পালনকালে মুসলিম বন্দিদের আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন।
বিশেষত মৌরতানিয়ার একজন মুসলিমের জীবনাচার তার অন্তরে বেশ প্রভাব বিস্তার করে বলে এক সাক্ষাৎকারে তিনি জানান।
সম্প্রতি সংবাদমাধ্যম আলজাজিরা মুবাশিরে প্রকাশিত একটি সাক্ষাৎকারে জানা যায়, ইসলাম গ্রহণে উড মার্কিন সৈন্যবাহিনীর পদ থেকে অব্যাহতি নেন।
গুয়ান্তানামোতে বন্দি থাকা মৌরতানিয়ার অধিবাসী মুহাম্মদ ওয়ালদ সালাহির সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। সেখানকার বন্দিদের মাধ্যমে মুসলিমদের জীবনাচার সম্পর্কে জানতে পারেন।
সাক্ষাৎকারে স্টিভ উড বলেন, ‘ওয়ালাদ সালাহির সঙ্গে সাক্ষাতের পর তার জীবনে ব্যাপক পরিবর্তন আসে। তিনি ইসলামের ছায়াতলে আশ্রয় নেন এবং ঈমানের স্বাদ আহরণ করেন।
বিংশ শতাব্দির কুখ্যাত গুয়ান্তানামো কারাগারে আফগানিস্তান থেকে আগত বন্দিদের প্রহরী হিসেবে উড দায়িত্ব পালন করতেন। এ সময় মুসলিম বন্দি ওয়ালাদ সালাহির উদার ধর্মীয় মনোভাব ও সুন্দর আচার-ব্যবহারে সম্পর্কে জানতে পারেন। এমনকি মুসলিমদের সঙ্গে রূঢ় ব্যবহারের পরও ওয়ালাদ অন্যান্য আমেরিকান বন্দিদের সঙ্গে অত্যন্ত ভালোবাসাপূর্ণ আচরণ করেন, যা অন্যদের অন্তরে বেশ রেখাপাত করে।
উড বলেন, ‘কারাপ্রকোষ্ঠের ভেতর ওয়ালাদ সালাহিকে অন্যদের চেয়ে ভিন্ন হিসেবে আবিষ্কার করি। কারাগারের অভ্যন্তরে কঠিন নির্যাতনের মুখোমুখি হয়েও তিনি ছিলেন জীবনের প্রতি খুবই আশাবাদী। ইতিবাচক মনোভাব তার জীবনযাপনকে আগের চেয়ে সুন্দর করে তুলে। বন্দিদের প্রতি দুর্ব্যবহারের পরও কারো প্রতি তার বিদ্বেষ ছিল না। ’
উড আরও বলেন, ‘গুয়ান্তানামোর বন্দিশালা থেকে বের হয়েও ওয়ালাদ সালাহির মনে কারারক্ষীদের প্রতি হিংসা হয়নি। ইসলামের শিক্ষা নিজের আচার-ব্যবহারে দৃঢ়ভাবে পালন করতেন। তার সুন্দর ব্যবহার সবার মনে গভীর রেখাপাত করে।
ইসলাম গ্রহণের স্টিভ উড দীর্ঘকাল তার পরিবারের এ খবর গোপন রাখেন। বিশেষত ২০০০ সালের ১১ সেপ্টেম্বরের ঘটনার পশ্চিমা দেশগুলোতে ইসলাম ও মুসলিমদের ব্যাপারে তীব্র ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়ে পড়ায় মুসলিমদের স্বাভাবিক জীবনযাত্রা অনিশ্চত হয়ে পড়ে।
সাক্ষাৎকারে উড বলেন, ‘সেই সময় প্রকাশ্যে ইসলাম গ্রহণের কথা বললে একথা বলার আশংকা হচ্ছিল যে আঘগানিস্তান থেকে আগত উগ্রাবদীদের দ্বারা আমি প্রভাবিত হয়েছি। তাই অনেক দিন পর ইসলাম গ্রহণের কথা সবাইকে জানাই। কিন্তু ইসলাম গ্রহণ করে আমি বড় ধরনের সমস্যার সম্মুখীন হইনি। ’
উড বলেন, বিশ্বের নানা প্রান্তে মুসলিমদের লক্ষ্য করে ঘৃণা ও বর্ণবাদী আচরণ করা হচ্ছে। এর প্রতিরোধে সুদৃঢ় পদক্ষেপ নেওয়া জরুরি। ১১ সেপ্টেম্বরের ঘটনা ও তিন হাজার আমেরিকানের মৃত্যু বিশ্ববাসীর কাছে গুরুতর ব্যাপার। কিন্তু এ ঘটনার প্রতিক্রিয়ায় মুসলিমদের প্রতি আমেরিকানদের আচার-ব্যবহার আরও ঘৃণিত ছিল। এর পর থেকে সেখানে অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৬/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।