editor

প্রকাশিত: 4:04 PM, November 21, 2021

সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভা

সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভা

আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকল্পে সিলেটে আরো ৮টি থানা স্থাপনের দাবী

সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির এক বিশেষ সভা গত শনিবার বিকালে নগরীর সুরমা ম্যানশন ৩য় তলাস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এর সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হেসেন জিলনের উপস্থপানায় অনুষ্ঠিত সভায় সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যানবাহনের অত্যধিক ভাড়া বৃদ্ধি এবং সিলেট বিভাগের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তাগণ অভিমত ব্যক্ত করে বলেন, সিলেট নগরী ও পার্শ্ববর্তী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সিলেটে আরো ৮টি থানা স্থাপন অপরিহার্য। বক্তারা বলেন, সিলেট নগরী ও পার্শ্ববর্তী এলাকার জনসংখ্যা পূর্বের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। এজন্য জনসংখ্যার অনুপাতে আরো নতুন থানা স্থাপন প্রয়োজন। দক্ষিণ সুরমার মধ্যাঞ্চল নিয়ে জালালপুর থানা, পশ্চিমাঞ্চল নিয়ে কামালবাজার থানা, উত্তর সুরমার হযরত শাহজালাল দরগাহ ও তৎসংলগ্ন এলাকার অধিবাসী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দরগাহ ও তৎসংলগ্ন এলাকা নিয়ে শাহজালাল র. থানা, সিলেট মহানগরীর শাহজালাল উপশহর ও তৎসংলগ্ন এলাকা নিয়ে একটি পৃথক থানা, বর্তমান শাহপরান র. থানার পূর্বাঞ্চল তথা সিলেট ক্যান্টম্যান্ট ও জালালাবাদ সেনানিবাস তথা দু’টি সেনানিবাস ও তৎসংলগ্ন এলাকা নিয়ে ক্যান্টম্যান্ট থানা, সিলেট বিমান বন্দরের পূর্বপার্শ্ব নিয়ে সাহেবের বাজার থানা, জালালাবাদ থানার উত্তর পশ্চিমাঞ্চল তথা রাজাগাঁও ও তৎসংলগ্ন এলাকা নিয়ে পৃথক একটি থানা, কৃষি বিশ্ববিদ্যালয়, এম.সি কলেজ ও পার্শ্ববর্তী বালুচর, আলুরতল এলাকা নিয়ে পৃথক থানা, শাহজালাল বিশ্ববিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকা নিয়ে পৃথক থানা গঠনের জন্য সভায় দাবী জানানো হয়।

সভায় সিলেট বিভাগে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পর্যটন পুলিশের জনবল, অবকাঠামোগত সুযোগ সুবিধা বৃদ্ধি, সিলেট বিভাগের ৪টি জেলায় পর্যটন পুলিশের ৪টি পৃথক থানা গঠন, এশিয়ার বিখ্যাত হাকালুকির হাওর, সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওর সহ সিলেট বিভাগের সকল জলাশয় ও হাওর অঞ্চলের জনপথের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজারে হাকালুকিতে নৌ-থানা, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে নৌ-থানা ও হবিগঞ্জের হাওর অঞ্চলের জন্য পৃথক নৌপুলিশ থানা, সিলেট বিভাগের আইন শৃঙ্খলার উন্নতিকল্পে সকল পুলিশ তদন্ত কেন্দ্র ও থানার জনবল, যানবাহন ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সিলেট বিভাগের মৌভীবাজার জেলার শেরপুর হতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সায়হাম চত্বর পর্যন্ত ঢাকা মহাসড়কের উভয় পাশে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে দুটি শিল্প পুলিশ থানা গঠনের দাবী জানানো হয়।

সভায় বিভিন্ন বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, আন্তর্জাতিক সম্পাদক এস.আই আজাদ আলী, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, কেন্দ্রীয় সদস্য শিক্ষক আব্দুল মালিক, কয়েছ আহমদ সাগর, মাসুদুর রহমান চৌধুরী, আমিন তাহমিদ, শরীফুল হুদা চৌধুরী এডভোকেট, ওয়াহিদুর রহমান এডভোকেট, মলয় চক্রবর্তী এডভোকেট, নেপাল চন্দ্র চন্দ এডভোকেট, এম.এ জলিল, শওকত আলী, রিয়াজ উদ্দিন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক