editor
প্রকাশিত: 2:17 PM, September 22, 2021

মৌলভীবাজারের কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স জীবিত শিশুকে মৃত ঘোষণার অভিযোগ
কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক পানিতে পড়ে যাওয়া জীবিত শিশুকে মৃত ঘোষণা করেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯ ঘটিকায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে। শিশুর চাচা বিল্লাল হোসেনের সাথে মোবাইল ফোনে আলাপকালে অভিযোগ করে বলেন আমার ভাই মাসুক মিয়ার ৩ বছরের শিশু আশরাফুল সকাল ৯ ঘটিকায় বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে গেলে, সেখান থেকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণার পর আমরা শিশুটিকে বাড়িতে নিয়ে গেলে হঠাৎ নড়াচড়া করতে দেখা যায়।
স্হানীয়রা জীবিত আছে বললে আবারও নিয়ে আসি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তখন হাসপাতালে ডাক্তার শিশুটিকে ভর্তি না করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার জন্য বলে। আমরা বর্তমানে শিশুটিকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাচ্ছি। এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবুল আলম ভূইয়া বলেন আমি সিলেটে একটি সভায় আছি তবে জীবিত শিশুকে মৃত ঘোষণার বিষয়টি উনার জানা নেই খোঁজ নিয়ে বিষয়টি দেখবেন বলে জানান। দায়িত্বহীন কর্মকান্ড ও অদক্ষ চিকিৎসকের চিকিৎসা সেবা নিয়ে শিশুটির অভিভাবক সহ স্হানীয় জনমনে হাসপাতালে চিকিৎসা সেবার মান নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়েছে। কয়েকজন অভিযোগ করে বলেন জীবিত শিশুকে হাসপাতাল ও বাড়িতে ২ বার আসা যাওয়ার ফলে শিশুটি সময়মতো সুচিকিৎসা সেবা পায়নি।
চিকিৎসকের ভুল তথ্যে জীবিত শিশুকে মৃত ঘোষণা করায় দীর্ঘ সময় শিশু সহ তার পরিবার হেনস্তার শিকার হয়েছেন। অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন চিকিৎসায় অনেক সময় নষ্ট হয়েছে শিশুটি এখন মারা গেলে এর দায়কে নিবে কে। এর পৃর্বেও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দায়িত্ব অবহেলা সহ বিভিন্ন অভিযোগ উঠেছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে