editor
প্রকাশিত: 8:49 PM, October 8, 2021

জলবায়ু পরিবর্তন: প্রকৃতিভিত্তিক সমাধানে বাংলাদেশ
মৌলভীবাজার প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সারা দেশে সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা উদযাপনে সরকার কার্যকর ব্যবস্থা নিয়েছে। দেশের সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারে সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে সরকার।
আজ শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলা প্রশাসন আয়োজিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে দিনরাত কাজ করছে সরকার। ধর্ম মানুষকে সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। সকলে নিজ নিজ ধর্ম মেনে চললে সমাজে বিশৃঙ্খলা ও অশান্তি কমে আসবে।
অনুষ্ঠানে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর এবং জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ।
এ সময় বড়লেখা উপজেলা ১৩৪টি এবং জুড়ী উপজেলার ৭২টি সার্বজনীন পূজামন্ডপে ৫০০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে