editor
প্রকাশিত: 8:54 PM, October 15, 2021

বৃটেন: ছুরি হামলায় নিহত কনজার্ভেটিভ এমপি ডেভিড অ্যামেজ, গ্রেপ্তার ১
অনলাইন ডেস্ক
ছুরি হামলায় নিহত হয়েছেন বৃটিশ এমপি ডেভিড অ্যামেজ। শুক্রবার নিজের অফিসেই এক বৈঠক চলাকালীন হামলাকারী ছুরি দিয়ে একাধিকবার আঘাত করলে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, তারা ২৫ বছর বয়সী হামলাকারীকে গ্রেপ্তার করেছে এবং হামলায় ব্যবহার করা ছুরিটি জব্দ করা হয়েছে। নিহত ডেভিড অ্যামেজ কনজার্ভেটিভ দলের সদস্য ছিলেন। এ খবর দিয়েছে বিবিসি।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২ টার কিছু সময় পরে ইস্টউড রোড থেকে ফোন করে তাদেরকে হামলার কথা জানানো হয়। ঘটনাস্থলে পৌঁছালে তারা একজন আহত ব্যাক্তিকে দেখতে পান। তাকে গুরুতর আহত করা হয়েছিল। ফলে ঘটনাস্থলেই তাকে চিকিৎসা প্রদানের চেষ্টা করা হচ্ছিল।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি মারা যান। বিবিসি নিশ্চিত করেছে যে, নিহত ওই ব্যাক্তি কনজার্ভেটিভ দলের এমপি ডেভিড অ্যামেজ।
পুলিশ জানিয়েছে, তারা একজনকে গ্রেপ্তার করেছে এবং এর সঙ্গে আর কেউ যুক্ত আছে বলে মনে করছে না তারা। দ্রুত ঘটনাস্থলে পৌছাতে পারায় হামলাকারীকে গ্রেপ্তার করা গেছে। ফোন করে পুলিশকে জানানোয় স্থানীয়দের ধন্যবাদ দেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
6 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার
2 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট
2 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’
3 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার
8 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে
2 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 6 বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত