editor

প্রকাশিত: 11:02 PM, October 16, 2021

কানাইঘাট পৌর ও ৯ ইউনিয়ন বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা

কানাইঘাট পৌর ও ৯ ইউনিয়ন বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা

কানাইঘাট পৌর ও ৯ ইউনিয়ন বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা

তৃনমূল বিএনপিকে শক্তিশালী ও সুসংগহত করতে কাউন্সিল সফল করতে হবে : আবুল কাহের চৌধুরী শামীম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, দেশ জাতি চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। আওয়ামী অপশাসন থেকে জাতিকে মুক্ত করতে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে কাজ করছে বিএনপি। আর শক্তিশালী তৃনমূল বিএনপি ছাড়া আওয়ামী ফ্যাসিবাদের চ্যালেঞ্জ মোকাবেল সম্ভব নয়। তাই যোগ্য ও ত্যাগী নেতাদের নেতৃত্বে নিয়ে আসতে সকল পর্যায়ে কাউন্সিলের উদ্যোগ নেয়া হয়েছে। কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন ও কানাইঘাট পৌর বিএনপির কাউন্সিলের তারিখ ঘোষণা দলীয় নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা সৃষ্টি করবে। কাউন্সিল সফলে সকল ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীদেরকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি শনিবার কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কানাইঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি আব্দুল কাহির চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও ইশতিয়াক আহমদ সিদ্দিকী।

উপজেলা ও পৌর বিএনপি নেতা হাজী জসিম, খছরুজ্জামান ও এইচ আর বাবলুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডের আহ্বায়কবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় কানাইঘাট পৌর বিএনপি ও উপজেলার ৯টি ইউনিয়ন বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। এরমধ্যে ১০ নভেম্বর কানাইঘাট পৌর বিএনপির সম্মেলন। এছাড়া ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সম্মেলন ২৮ অক্টোবর, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন বিএনপির সম্মেলন ২ নভেম্বর, ৩নং দীঘিরপাড় ইউনিয়নের সম্মেলন ২৮ অক্টোবর, ৪নং সাতবাক ইউনিয়নের সম্মেলন ২৯ অক্টোবর, ৫নং বড় চতুল ইউনিয়নের সম্মেলন ১ নভেম্বর, ৬নং কানাইঘাট সদর ইউনিয়নের সম্মেলন ২৭ অক্টোবর, ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের সম্মেলন ৩০ অক্টোবর, ৮নং ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের সম্মেলন ৩০ অক্টোবর ও ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্মেলন ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠিত বর্ধিত সভায় ঘোষিত তারিখ অনুযায়ী সম্মেলন সফলের জন্য উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন