editor
প্রকাশিত: 6:30 PM, October 20, 2021

সিলেটে সম্মিলিত সামাজিক আন্দোলনের অনশন কর্মসূচী বৃহস্পতিবার
দেশের চলমান সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে সিলেটে ব্যতিক্রমী কর্মসূচী পালন করতে যাচ্ছে সম্মিলিত সামাজিক আন্দোলন। সংগঠনের সিলেট জেলা শাখার পক্ষ থেকে গৃহিত এই কর্মসূচী বৃহস্পতিবার (২১ অক্টোবর) সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। গৃহিত কর্মসূচী অনুযায়ী সংগঠনের ২১ সদস্য স্বেচ্ছায় প্রাণোৎসর্গ করতে চায়। ওইদিন বিকেল ২ টায় আবক্ষ অনাবৃত রেখে ‘আমাকে নাও, বাংলাদেশ দাও’ শিরোনামে বুকে প্ল্য-কার্ড বহন করে ২১ প্রাণের বিনিময়ে ২১ কোটির স্বদেশ বাসযোগ্য করে তোলার দাবি জানাবে তাঁরা।
কর্মসূচী সমন্বয়ক দেবব্রত রায় দিপন বলেন, ২০২১ খ্রিষ্টাব্দের শেষ সময়ে এসে দেশের চলমান সহিংসতাকে মূর্তি বিবস্ত্র, সংখ্যালঘু নির্যাতন, হামলা, ভাঙচুর হিসেবে দেখতে চায় না সম্মিলিত সামাজিক আন্দোলন। বিষয়টিকে দেশের সাম্প্রদায়িক অপশক্তির একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে ভাবতে চায়। এই তান্ডবের মাধ্যমে দেশকে বিবস্ত্র করার পরিকল্পনা করছে একটি গোষ্ঠী। মা’কে বিবস্ত্র রেখে সন্তান কখনো ঘরে বসে থাকতে পারে না। মায়ের সম্ভ্রম রক্ষায় জীবন দিতে অনশন কর্মসূচীর মাধ্যমে প্রস্তুত হয়েছি আমরা ২১টি প্রাণ।
কর্মসূচীতে স্বেচ্ছায় এবং স্বপ্রণোদিত ভাবে যেকোনো সংগঠন কিংবা ব্যক্তিগত পক্ষ থেকে যে কারো অংশগ্রহণকে সম্মিলিত সামাজিক আন্দোলনের পক্ষ থেকে স্বাগত জানানো হবে।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে