editor
প্রকাশিত: 10:47 AM, October 22, 2021

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে নিহত ৭
অনলাইন ডেস্ক
কক্সবাজারের উখিয়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৭ রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ রোহিঙ্গা। তাদের মধ্যে চার জনকে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) ভোরে উখিয়ার ১৮নং ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক শিহাব কায়সার খান।
নিহত রোহিঙ্গারা হলেন- ১) আজিজুল হক(২২), পিতা- নুরুল ইসলাম, ব্লক- এইচ/৫২, ২) ইব্রাহিম (১৭), পিতা-অজ্ঞাত, ক্যাম্প-১৮, ৩) মোঃ আমিন(৩০), পিতা- আবুল হোসেন, ব্লক-এইচ/৫২। ৪) মোঃ ইদ্রিস ৩২), পিতা- অজ্ঞাত, ৫) হাফেজ নুর হালিম (৪৫), পিতাঃ মোঃ নবী, ব্লকঃ এফ/২২ ক্যাম্প-১৮। ৬) মৌলভী হামিদুল্লাহ (৫০), পিতাঃ অজ্ঞাত, ক্যাম্প-১৮, ৭) নূর কায়সার(১৫), পিতা- নূর মোহাম্মদ, ব্লক-এইচ/৫০, ক্যাম্প-১৮।
এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।
কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, কী কারণে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন।
বেশ কয়েকজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার