editor
প্রকাশিত: 3:45 PM, October 24, 2021

আ.লীগ নেতা নছরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক
সিলেটের প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সৈয়দ আবু নছর আর নেই। শনিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরের মেন্দিভাগ এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অ্যাডভোকেট সৈয়দ আবু নছর বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার নিকটাত্মীয় সাংবাদিক নুরুল হক শিপু বলেন, রোববার (২৪ অক্টোবর) বাদ যোহর শাহজালাল শাহজালাল (র.) দরগাহ মসজিদে জানাযা শেষে মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে, সৈয়দ আবু নসরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সৈয়দ আবু নছরের মৃত্যুর খবর শুনে তার বাসায় ভিড় করেন আওয়ামী লীগ নেতারা। মরহুমের মৃত্যুর খবর শুনে বাসায় গিয়ে পরিবার-পরিজনের পাশে দাঁড়ান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলার সহ সভাপতি ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহ মো. মোশাহিদ আলী, জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ স্থানীয় আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন