editor
প্রকাশিত: 11:46 AM, January 9, 2022

কভিড: যুক্তরাজ্যে দেড় লাখ ছাড়াল মৃত্যু
ডেস্ক রিপোর্ট
যুক্তরাজ্য আবারও করোনাভাইরাসের ভয়াবহ রূপ দেখছে। দেশটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার এ তথ্য জানায় যুক্তরাজ্য সরকার।
সরকার বলছে, মহামারি শুরুর পর থেকে শনিবার পর্যন্ত দেশটিতে করোনায় এক লাখ ৫০ হাজার ৫৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩১৩ জন। ইউরোপে করোনায় মৃত্যুর দিক দিয়ে যুক্তরাজ্যের চেয়ে এগিয়ে রয়েছে শুধু রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত তিন লাখ ১৫ হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে। খবর এএফপির
গত সপ্তাহে যুক্তরাজ্যে সর্বোচ্চ দুই লাখের বেশি মানুষের করোনা সংক্রমণ শনাক্ত হয়। এরপর দৈনিক সংক্রমণ কিছুটা কমে আসে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় দেশটিতে এক লাখ ৪৬ হাজার ৩৯০ জন শনাক্ত হন।
দেশটিতে করোনার চলমান প্রকোপ সামলাতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। বিশাল সংখ্যক মানুষ প্রতিনিয়ত আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যকর্মী সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে গত শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয়, হাসপাতালে কর্মীদের সহায়তা করতে সেনা সদস্যদের পাঠানো হবে।
যুক্তরাজ্যের সরকারি হিসাব বলছে, করোনার এবারের ধাক্কায় হাসপাতালে ভর্তি কিংবা মৃত্যুর হার বেশ কম। দেশটিতে করোনার প্রথম ঢেউয়ে এই হার তুলনামূলক অনেক বেশি ছিল। তখন অবশ্য টিকা পাননি কেউ।
এতকিছুর মধ্যেও লোকজনকে টিকার বুস্টার ডোজ নিতে তাগিদ দিচ্ছে যুক্তরাজ্য সরকার। দেশটিতে ১২ বছরের বেশি ৬১ শতাংশ মানুষ এর মধ্যেই বাড়তি এই ডোজটি নিয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে