editor
প্রকাশিত: 8:10 PM, March 5, 2021
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর আয়োজনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বিকেল ৪টায় প্রতিষ্ঠানের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে এ প্রতিযোগিতা শুরু হয় এবং জালালাবাদ সেনানিবাসের ভেতরের বিভিন্ন সড়কে ৫ কিমি দুরত্ব অতিক্রম করে পুনরায় প্রতিষ্ঠানের মাঠে এসে প্রতিযোগিতার সমাপ্তি হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ লেফট্যানেন্ট কর্নেল মো: কুদ্দুসুর রহমান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাক ম্যারাথন-২০২১’ প্রতিযোগিতায় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ী প্রথম তিন জন ছাত্র এবং তিন জন ছাত্রীকে কলেজ অধ্যক্ষ লেফট্যানেন্ট কর্নেল মো: কুদ্দুসুর রহমান ও উপাধ্যক্ষ মো: আরিফ সেলিম রেজা পুরস্কার প্রদান করেন।
এদিকে গত ২৭ ফেব্রুয়ারি ২০২১ সকাল ৯টায় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর ১৮৯ জন শিক্ষক-শিক্ষিকা ও কলেজ স্টাফ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ী প্রথম পাঁচ জন শিক্ষক, পাঁচ জন শিক্ষিকা ও পাঁচ জন কলেজ স্টাফকে কলেজ অধ্যক্ষ লেফট্যানেন্ট কর্নেল মো: কুদ্দুসুর রহমান ও উপাধ্যক্ষ মো: আরিফ সেলিম রেজা পুরস্কার প্রদান করেন। প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান করেন সিনিয়র ক্রীড়া শিক্ষক মো: হারুনুর রশীদ এবং সহকারী ক্রীড়া শিক্ষক মো: হুমায়ুন কবির।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন