admin
প্রকাশিত: 12:21 PM, August 1, 2024
অনলাইন ডেস্ক
কদিন ধরে কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী সহিংসতায় থমকে আছে সারাদেশ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি সরব দেশের শোবিজ অঙ্গনের মানুষেরাও। আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গ্রেপ্তার-হয়রানির ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন তারা। এরই মধ্যে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ক্রিপটিক ফেইট ঘোষণা দিয়েছে, জয় বাংলা কনসার্ট করবে না তারা। গতকাল রাতে ক্রিপটিক ফেইট তাদের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ কথা জানায়। সেখানে তারা জানান, অনেকেই প্রশ্ন করছেন আপনারা জয় বাংলা কনসার্ট করবেন? যেই ব্যান্ড দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, অন্যায়, অবিচার নিয়ে গান করে, সে কীভাবে এখন চিন্তা করে যে সামনের জয় বাংলা কনসার্টে বাজাবে? তাই প্রশ্নের উত্তর ‘না’। এমন পোস্টে নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছে ক্রিপটিক ফেইট।
শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করায় ভালবাসা প্রকাশ করেন তারা। তবে কেউ কেউ সমালোচনাও করেছেন। এমন ঘোষণা দিতে কেন এত বিলম্ব করল ব্যান্ডটি, তা নিয়ে তোলা হয়েছে প্রশ্ন। এর আগে সংগীত শিল্পী সিনা হাসান ‘জয় বাংলা’ কনসার্ট বয়কটের ঘোষণা দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন।
তিনি লিখেছিলেন, একজন শিল্পী হিসেবে আমি ‘জয় বাংলা’ কনসার্ট বয়কট করলাম। এই তোষামোদকারী ‘ছেলেভুলানো’ কনসার্টে আমাকে শিল্পী বা দর্শক কোন হিসেবেই যেন কখনই ডাকা না হয়।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে