editor

প্রকাশিত: 10:57 AM, August 28, 2024

মালয়েশিয়ার শ্রমবাজার কলিংয়ের ২৪ হাজার কোটি টাকার খোঁজে মালয়েশিয়ায় দুদক

মালয়েশিয়ার শ্রমবাজার কলিংয়ের ২৪ হাজার কোটি টাকার খোঁজে মালয়েশিয়ায় দুদক

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর অজুহাতে ২৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক চার সংসদ সদস্যের সিন্ডিকেটের তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন।

সাবেক অর্থমন্ত্রী এ.এইচ.এম. মোস্তফা কামাল, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, মাত্র ১৮ মাসের মধ্যে প্রায় ৪ লাখ ৫০ হাজার কর্মী বিদেশে পাঠিয়েছে তারা এবং এদের মধ্যে চাকরি নিশ্চিত করতে না পেরে নিঃস্ব হয়ে খালি হাতে দেশে ফিরেছেন অনেকেই।

দেশটির নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় পরিচালিত হওয়া সিন্ডিকেটটি বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক নুরুল হুদার নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে, যারা জড়িতদের অবৈধ সম্পদ ও কর্মকাণ্ড তদন্ত করছে।

অভিযোগ রয়েছে, সরকার নির্ধারিত খরচ মাত্র ৭৯ হাজার টাকা হওয়া সত্ত্বেও, মালয়েশিয়ায় চাকরি নিশ্চিত করতে শ্রমিকদের থেকে গড়ে ৫ লাখ ৪৪ হাজার টাকা নেওয়া হয়েছে। সিন্ডিকেটের অতিরিক্ত চার্জিংয়ের মাধ্যমে ২৪ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে বলে অভিযোগ সত্ত্বেও বাংলাদেশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হস্তক্ষেপ করতে ব্যর্থ হলে, পরে সিন্ডিকেটের মারিং কাটিং সহজতর করেছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে সিঙ্গাপুরিয়ান মাল্টিন্যাশনাল নিউজ চ্যানেল সিএনএ জানিয়েছে, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল, দেশটির বিতর্কিত বিদেশী কর্মী নিয়োগের খাত সংস্কারের জন্য একটি পৃথক প্রচারাভিযানের নেতৃত্ব দিচ্ছেন, তিনি তার মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোকে বাংলাদেশ কর্তৃপক্ষের দুর্নীতির অভিযোগ এবং মালয়েশিয়ার সরকারি কর্মকর্তা ও কোম্পানির সঙ্গে তাদের সম্ভাব্য যোগসূত্র তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

২০২২ সালের জুলাইয়ে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হলে, নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর নির্বাচন মালয়েশিয়ার উপর ছেড়ে দেওয়া হয়েছিলো। মোট ১ হাজার ৫২০টি বাংলাদেশী এজেন্সির মধ্যে মাত্র ২৫টি বেছে নেওয়া হয়েছিলো কোন স্পষ্ট নীতি ছাড়াই। এসব বাছাই করা এজেন্সি তৎকালীন অর্থমন্ত্রী কামাল, তার পরিবার, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

শ্রমিক পাঠানোর পর মালয়েশিয়ায় নানা রকম অসুবিধার সম্মুখীন হয় বাংলাদেশি শ্রমিকরা ফলে, অনেকেই কর্মসংস্থান নিশ্চিত করতে সক্ষম না হওয়ায় বাড়ি থেকে ঋণ করে টাকা এনে দেশে ফেরে তারা।

নিউ স্ট্রেইটস টাইমস আরো বলেছে, হাজারীর কোম্পানি, স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড, লাইসেন্স পাওয়ার পর প্রথম সাড়ে তিন বছরে মাত্র ১০০ জন কর্মী বিদেশে পাঠিয়েছে বলে জানা গেছে। তবে, মালয়েশিয়ার বাজার পুনরায় চালু হওয়ার মাত্র ১৮মাসের মধ্যে কোম্পানিটি প্রায় ৮ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠিয়েছে।

অন্যান্য সাবেক সাংসদ এবং কামালের পরিবারের সাথে যুক্ত এজেন্সিগুলোতেও একই রকম বৃদ্ধি লক্ষ্য করা গেছে, যেখানে কর্মীদের থেকে অতিরিক্ত চার্জ নিয়ে আঙ্গুল ফুলে কলাগছে হয়েছে।

পত্রিকাটি আরো বলছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর এজেন্সিগুলোর মধ্যে চৌধুরী পরিচালিত ফাইভ এম ইন্টারন্যাশনাল লিমিটেড। যা মালয়েশিয়ায় বাজার পুনরায় খোলার পরে ৮ হাজার ৫ শত ৯২ জন কর্মী প্রেরণ করেছে বলে অভিযোগ রয়েছে। অথচ এ এজেন্সিটি মধ্যপ্রাচ্যে কর্মী পাঠিয়েছে মাত্র ২ হাজার ৫ শত জন।

দেশটির আরো একটি অনলাইন ‘ফ্রি মালয়েশিয়া টুডে’ বলেছে, আহমেদের মালিকানাধীন আহমেদ ইন্টারন্যাশনাল মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে ৫ম স্থানে ছিলো। অভিযোগ রয়েছে এজেন্সিটি সিন্ডিকেটে যোগদানের পর মালয়েশিয়ায় তারা ৭ হাজার ৮ শত ৪৯ জন কর্মী পাঠিয়েছে। অথচ মালয়েশিয়ায় শ্রম বাজার পুনরায় খোলার আগে তাদের রয়েছে মাত্র ২৩৮ জন কর্মী পাঠানোর রেকর্ড।

দেশটির প্রভাবশালী এ পত্রিকাটি আরো জানিয়েছে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির সাবেক সেক্রেটারি-জেনারেল রুহুল আমিন স্বপন, এ সিন্ডিকেটের প্রধান ভূমিকা পালন করেছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ করা হয়েছে যে ১০০টি এজেন্সির মধ্যে ৬৯ জনকে বাছাই করেছে এই স্বপন সিন্ডিকেট।

তার এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, মালয়েশিয়ায় রেকর্ড সংখ্যক ৭ হাজার ১ শত ২ জন কর্মী পাঠিয়েছে।

উল্লেখযোগ্য যে, বায়রার সাবেক সেক্রেটারি রুহুল আমিন স্বপন এজেন্সিগুলো ছাড়াও এ সিন্ডিকেটে রয়েছে বিএম ট্রাভেলস লিমিটেড এবং অনন্যা অপূর্ব যা উভয়ই আওয়ামী লীগপন্থীদের সাথে যুক্ত।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না