editor

প্রকাশিত: 4:56 PM, March 2, 2026

সিলেটের চা ও তথ্যপ্রযুক্তিতে ব্রিটিশ বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

যুক্তরাজ্য ও ভারতের হাইকমিশনারের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

সিলেটের চা ও তথ্যপ্রযুক্তিতে ব্রিটিশ বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

3

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ভারত উভয় দেশের সঙ্গেই বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করা হবে। বিশেষ করে সিলেটের চা শিল্পের আধুনিকায়ন ও তথ্যপ্রযুক্তি খাতে ব্রিটিশ বিনিয়োগ এবং ভারতের সঙ্গে সীমান্ত বন্দরগুলো পুনরায় চালুর বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে পৃথক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

8

সকালে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, “সিলেটের চা বাগানে বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে। যুক্তরাজ্যের অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ শিল্পের আধুনিকায়ন ও উৎপাদন বাড়াতে বিনিয়োগ প্রয়োজন। এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পর্যটন শিল্পেরও বিকাশ ঘটবে।” এছাড়া গ্যাস সংকটের কারণে সার কারখানাগুলো সারা বছর চালু রাখতে এলপিজি ভিত্তিক প্রযুক্তিতে ব্রিটিশ বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

3

জবাবে সারাহ কুক বাংলাদেশের ট্রেড নেগোসিয়েশন পুলের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ প্রকাশ করেন। তিনি চা বাগান ছাড়াও সীফুড, লেদার প্রসেসিং এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের বিশেষ আগ্রহের কথা জানান।

1

দুপুরে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালি পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। তিনি বলেন, “হরমুজ প্রণালি ঘিরে আন্তর্জাতিক অস্থিরতায় নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে সরকার সতর্ক রয়েছে। তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”

ভারতের সঙ্গে বৈঠকের বিষয়ে মন্ত্রী জানান, দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (সেফা) নিয়ে কোনো চূড়ান্ত আলোচনা না হলেও বন্ধ থাকা সীমান্ত বন্দরগুলো পুনরায় চালু, বাণিজ্য সম্প্রসারণ ও প্রযুক্তি আদান-প্রদান নিয়ে বিস্তারিত কথা হয়েছে। পারস্পরিক সহযোগিতা বাড়লে উভয় দেশের ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।

8

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন

সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন

7 সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী

তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শামীম হায়দার পাটোয়ারী

তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শামীম হায়দার পাটোয়ারী

8 জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় জাতীয় পার্টিকে আরও শক্তিশালী ও

সিলেটে এহছানুল হক তাহেরসহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

সিলেটে এহছানুল হক তাহেরসহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

3 সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃক সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক তাহেরসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ অবিলম্ব

ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্ভোধন

ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্ভোধন

2 বটেশ্বরস্থ চুয়াবহর ইকরা মডেল মাদরাসার একাডেমিক শিক্ষার পাশাপাশি হিফজুল কুরআন বিভাগের আনুষ্ঠানিক উদ্ভোধন উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) ইকরা মডেল

রাষ্ট্রপতির সিলেট সফর: কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা

রাষ্ট্রপতির সিলেট সফর: কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা

5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর প্রধান “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” এর সিলেট সফর উপলক্ষে

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন

5 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে মো. আব্দুল

তরুণীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গাইড আন্দোলনের ভূমিকা রাখতে হবে: বাবলী পুরকায়স্থ

তরুণীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গাইড আন্দোলনের ভূমিকা রাখতে হবে: বাবলী পুরকায়স্থ

8 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ বলেছেন, গার্ল গাইডস্-এর ভাবমূর্তি আরও উজ্জ্বল করার পাশাপাশি সমাজ

আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনের বিকল্প নেই: মুফতি রশিদুর রহমান ফারুক

আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনের বিকল্প নেই: মুফতি রশিদুর রহমান ফারুক

6 আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বলেছেন, মানুষের জীবনে আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র

1
8