admin
প্রকাশিত: 6:04 PM, January 20, 2021
অনলাইন ডেস্ক:
পদ্মা সেতুর নামকরণ ‘শেখ হাসিনা সেতু’ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান স্বাধীন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দাখিল করেন। রিটে পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে ঘোষণার নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, সেতুসচিব, প্রধান প্রকৌশলী ও পদ্মা সেতুর প্রকল্প পরিচালককে রিটে বিবাদী করা হয়েছে।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামরুজ্জামান স্বাধীন সাংবাদিকদের বলেন, হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে বলে জানান। তিনি আরো বলেন, পদ্মা সেতুর কাজ শুরুর পূর্বেই বিশ্ব ব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থা মুখ ফিরিয়ে নেয়। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে সেতু তৈরির কথা ঘোষণা দেন। তার একক সিদ্ধান্তে পদ্মা সেতু আজকে পূর্ণতা পেতে যাচ্ছে।এসব বিষয় বিবেচনায় নিয়ে এই সেতু প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নামেই হওয়া উচিত। দেশের অধিকাংশ মানুষও চায় পদ্মা সেতু শেখ হাসিনার নামে হোক।
তিনি আরো বলেন, দুর্নীতির অভিযোগ তুলে বিদেশিরা যখন সরে গেল তখন পদ্মা সেতুর বাস্তবায়ন নিয়ে আমরা আশাহত ছিলাম। কিন্তু প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন হচ্ছে। এজন্য তিনি ক্রেডিট পেতেই পারেন। তাই তার নামে পদ্মা সেতুর নাম ঘোষণার নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছি
S/H(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন